ফের প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেস। সেই তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের। রাজ্যের দার্জিলিং আসনে প্রার্থীতালিকা ঘোষণা করল কংগ্রেস। মুণীশ তামাং হলেন পাহাড়ের অন্যতম রাজনৈতিক ব্যাক্তিত্ব। বিজেপির শক্ত ঘাঁটি দার্জিলিং এ প্রার্থী দিল কংগ্রেস। গোর্খা নেতা মুণীশ তামাং কিছুদিন আগেই অজয় এডওয়ার্ডের হামরো পার্টি থেকে কংগ্রেসে যোগদান করেছিল।

আরও পড়ুন : ‘ঝড় এলে ঝেড়ে ফাঁক করে দেবে’, ফের মন্তব্য করে বিতর্কে দিলীপ
তাঁকে প্রার্থী করার পক্ষে মত ছিল না প্রদেশ কংগ্রেসের একাংশের। তাঁদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল বলে সূত্রের খবর। বিষয়টি নিয়ে উষ্মাপ্রকাশ করেন প্রদেশ কংগ্রেসের পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিনয় তামাংও। কংগ্রেসে যোগদান করে বিজেপি সম্বন্ধে মুণীশ বলেন, বিজেপির সঙ্গে যে ১৫ বছর ছিলেন গোর্খারা, সেটার নিটফল শূন্য হয়েছে।

প্রার্থী ঘোষণা কংগ্রেসের, তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ
উল্লেখ্য, গত ২০০৯ সাল থেকে দার্জিলিং লোকসভা কেন্দ্র রয়েছে বিজেপির দখলে। ২০০৯ সালের ভোট, ২০১৪ সালের ভোট তারপর ২০১৯ সালের ভোট – টানা তিনবার লোকসভায় জয়ী হওয়ার পর এবারও দার্জিলিং থেকে বিজেপি প্রার্থী করেছে বিদায়ী সাংসদ রাজু বিস্তাকে। তাঁর বিরুদ্ধে আবার ভোটে মনোনয়ন জমা দিয়েছেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। গোপাল লামাকে দার্জিলিং থেকে দাঁড় করিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আর এবার সেই আসনে প্রার্থী ঘোষণা করে দিল কংগ্রেস।



