‘ঝড় এলে ঝেড়ে ফাঁক করে দেবে’, ফের মন্তব্য করে বিতর্কে দিলীপ

মানুষের কাছে টাকা পৌঁছয় না। আয়লা, আমফানের ত্রাণের টাকা এল, অথচ গেল তৃণমূলের নেতা এবং আত্মীয়দের পকেটে। যাঁর বাড়ি ভেঙেছে, তিনি কিছু পেলেন না।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টর্নেডো বিধ্বস্ত জলপাইগুড়িতে লেগেছে রাজনীতির রঙ। এই ঝড় নিয়ে মন্তব্য করতে গিয়ে ফের বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ। দিলীপ আছেন দিলীপেই। জোড়া শো-কজ, এফআইআর সামলে উঠে ফের আলটপকা মন্তব্য়ে জড়ালেন। কোন কিছুর ধার ধারেন না তিনি। ঝড় নিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করে দিলীপের মন্তব্য, “টিএমসির পোয়াবারো। যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে।”

'ঝড় এলে ঝেড়ে ফাঁক করে দেবে', ফের মন্তব্য করে বিতর্কে দিলীপ

আরও পড়ুন : ‘বামের ভোট দিন রামে’, নির্বাচনের প্রাক্কালে ‘বিনিময় প্রথা’!

প্রথম দফার ভোট জলপাইগুড়িতেই। এক বিতর্কের রেশ কাটতেই আরেক বিতর্ক। নাম না করে মুখ্যমন্ত্রীর তড়িঘড়ি জলপাইগুড়ি সফরকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন,”সরকারে যাঁরা আছেন, দায়িত্ব তাঁদের। ওখানকার মানুষের পাশে দাঁড়িয়ে মনোবল বাড়ানোর এবং ক্ষতিপূরণ দিয়ে নিজের জীবনে ফিরিয়ে আনা। আর আমরা তো বিরোধী দল। আমরা লোকের সঙ্গে আছি।”

'ঝড় এলে ঝেড়ে ফাঁক করে দেবে', ফের মন্তব্য করে বিতর্কে দিলীপ
‘ঝড় এলে ঝেড়ে ফাঁক করে দেবে’, ফের মন্তব্য করে বিতর্কে দিলীপ

‘ঝড় এলে ঝেড়ে ফাঁক করে দেবে’, ফের মন্তব্য করে বিতর্কে দিলীপ

সরাসরি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় এত টাকার ফিরিস্তি শোনান। কিন্তু, মানুষের কাছে টাকা পৌঁছয় না। আয়লা, আমফানের ত্রাণের টাকা এল, অথচ গেল তৃণমূলের নেতা এবং আত্মীয়দের পকেটে। যাঁর বাড়ি ভেঙেছে, তিনি কিছু পেলেন না। এ বার যেন তা না হয়।” রোজই প্রচারে বেড়িয়ে কিছু না কিছু মন্তব্য করে আসছে দিলীপ ঘোষ। তাঁকে বারংবার বাকসংযমের কথা বলেও কোন লাভ হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর