সর্বভারতীয় স্তরে BJP বিরোধিতা, তৃণমূল-কংগ্রেসের সাথে ‘জোট’ নিয়ে বৈঠকে CPIM

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সর্বভারতীয় স্তরে BJP বিরোধী জোট নিয়ে বিপাকে পড়েছে সিপিআইএম নেতৃত্ব। আর বিড়ম্বনার কারন কংগ্রেস এবং তৃণমূল। তাই এই দুই দল সম্পর্কে নিজেদের অবস্থান ঠিক করতে বৈঠকে বসছে সিপিআইএম। শুক্রবার থেকে দিল্লিতে তিনদিনের কেন্দ্রীয় কমিটির (Central Committee) বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে সিপিআইএমের। আলোচনায় তৃণমূল এবং কংগ্রেস নিয়ে অবস্থান স্থির করা হবে বলে খবর সূত্রের।

আরও পড়ুনঃ ২৮ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি, ক্ষোভে ফুঁসছেন রাজ্য সরকারি কর্মীরা।

শুক্রবার কেন্দ্রীয় কমিটির বৈঠকে আগামী লোকসভা নির্বাচনে পার্টির রণকৌশল নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সর্বভারতীয় স্তরে কংগ্রেস বা তৃণমূলের সাথে বিজেপি বিরোধী জোটে থাকতে অসুবিধা নেই সিপিআইএমের। কিন্তু সমস্যা দেখা দিয়েছে রাজ্য স্তরে। বিশেষ করে তিনটি রাজ্যের ক্ষেত্রে জোট নিয়ে সমস্যা হচ্ছে সিপিআইএমের অন্দর মহলে।

এই তিনটি রাজ্য হল, কেরল – ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে সিপিআইএম তলানিতে ঠেকলেও কেরলে তারাই রয়েছে ক্ষমতায় এবং ত্রিপুরায় রয়েছে প্রধান বিরোধী দলের মর্যাদা। কেরল ও ত্রিপুরায় কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক দানা বাঁধার সম্ভাবনা প্রবল। কারন এখানে সিপিআইএমের যুযুধান প্রতিপক্ষ কংগ্রেস। ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে প্রধান লড়াই থাকলেও, কংগ্রেস এখানে চিরশত্রু। এখন আবার জমি খুঁজতে ত্রিপুরায় পা দিয়েছে তৃণমূলও।

সর্বভারতীয় স্তরে BJP বিরোধিতা, তৃণমূল-কংগ্রেসের সাথে ‘জোট’ নিয়ে বৈঠকে CPIM

সর্বভারতীয় স্তরে BJP বিরোধিতা, তৃণমূল-কংগ্রেসের সাথে 'জোট' নিয়ে বৈঠকে CPIM
সর্বভারতীয় স্তরে BJP বিরোধিতা, তৃণমূল-কংগ্রেসের সাথে ‘জোট’ নিয়ে বৈঠকে CPIM

এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রধান লড়াই তৃণমূলের বিরুদ্ধে। তাই অন্য রাজ্য গুলিতে জোট নিয়ে সমস্যা না থাকলেও ত্রিপুরা, কেরল এবং পশ্চিমবঙ্গ নিয়ে মাথা ব্যাথা রয়েছে সিপিআইএমের। আগামী বছর এপ্রিলের তৃতীয় সপ্তাহে কেরলের (Kerala) কান্নুরে হবে সিপিআইএমের পার্টি কংগ্রেস। তাঁর আগেই বিজেপি বিরোধী জোতে নিজেদের অবস্থান পাকা করে ফেলতে চায় সিপিআইএম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন