২৮ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি, ক্ষোভে ফুঁসছেন রাজ্য সরকারি কর্মীরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: উত্‍সবের মরসুমে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর দিয়েছে মোদি সরকার। ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে কেন্দ্র। একই হারে ভাতা বাড়বে পেনশনভোগীদেরও। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে শিলমোহর পড়ে। এ বছরের ১ জুলাই থেকে নতুন মহার্ঘ ভাতা কার্যকর হবে। এদিকে এই খবরে ক্ষোভে ফুঁসছেন রাজ্য সরকারি কর্মীরা।

আরও পড়ুনঃ কলকাতায় ২৬০ আক্রান্তের মধ্যে ১৬৩ জনের দুটি ডোজ সম্পুর্ন, কাজ করছে না করোনা ভ্যাকসিন!

ওয়েস্ট বেঙ্গল গভর্মেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন(নবপর্যায়) এর পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে ২৮ শতাংশ বকেয়া ডিএ দাবি করা হয়েছে। একটি প্রেশ বিজ্ঞপ্তি জারি করে সংগঠনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার আজ ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করায়, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র পরিমান দাঁড়িয়েছে ৩১ শতাংশ। কিন্তু রাজ্য সরকারের তরফে তেমন কোন ঘোষণা নেই।

496a498ea3a54e8d977a54f6b64a4046 0001

সংগঠনের অভিযোগ, “রাজ্য সরকার ৪ বছর ধরে সীমাহীন টালবাহানার পরে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করেছে। যদিও সেই সুপারিশ থেকে গেছে লোক চক্ষুর আড়ালেই। কর্মচারীরা বঞ্চিত হয়েছে ৪ বছরের বকেয়া থেকে। হ্রাস পেয়েছে ৩ শতাংশ বাড়িভাড়ার ভাতা। বেতন কমিশন চালু হওয়ার পর রাজ্য সরকার প্রদেয় মহার্ঘ ভাতার পরিমান মাত্র ৩ শতাংশ। অথচ বেশিভাগ রাজ্যেই তা ২৮ শতাংশ।”

২৮ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি, ক্ষোভে ফুঁসছেন রাজ্য সরকারি কর্মীরা।

২৮ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি, ক্ষোভে ফুঁসছেন রাজ্য সরকারি কর্মীরা।
২৮ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি, ক্ষোভে ফুঁসছেন রাজ্য সরকারি কর্মীরা।

সংগঠনের পক্ষে বাকি রাজ্যের মত এরাজ্যের কর্মচারীদের জন্যে ২৮ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি করা হয়েছে। এদিকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, বিগত দিনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে হয়েছিল ২৮ শতাংশ। নয়া ঘোষণা অনুযায়ী, আরও ৩ শতাংশ বৃদ্ধি হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ পৌঁছবে মূল বেতনের ৩১ শতাংশে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত