CPIM: চলছিল জ্যোতি বসু সংগ্রহশালার অর্থ সংগ্রহ, বিক্ষোভ দেখাল তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জ্যোতি বসু রিসার্চ অ্যান্ড স্টাডি সেন্টারের জন্য অর্থ সংগ্রহের জন্যই আয়োজন করা হয়েছিল ছোট্ট পথসভার। চলছিল জ্যোতি বসু সংগ্রহশালার অর্থ সংগ্রহ, সিপি(আই)এমের সেই পথসভাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল নেতারা। অভিযোগ, পথসভা চলাকালীন অনুমতি চায় পুলিশ। কিন্তু সিপি(আই)এম নেতাদের তরফে সদুত্তর মেলেনি।

আরও পড়ুনঃ Dilip Ghosh: বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং করা হয়েছিল, বিস্ফোরক দিলীপ ঘোষ

সিপি(আই)এমের বক্তব্য, নিউটাউনে সেন্টার ফর জ্যোতি বসু সোশ্যাল স্টাডিজ় এর নির্মাণের জন্য মানুষের থেকে সাহায্য চাওয়ার জন্যই একটি পথসভা করা হয়েছিল। নেতাদের বক্তব্যপ রাখার পর পুলিশ এসে জানতে চায় অনুমতি রয়েছে কি না। সেইসময়েই কয়েকজন তৃণমূলের লোক ভিড় জমিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। এমনকি সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এমনটাও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

চলছিল জ্যোতি বসু সংগ্রহশালার অর্থ সংগ্রহ, পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ 
চলছিল জ্যোতি বসু সংগ্রহশালার অর্থ সংগ্রহ, পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ

তৃণমূলের তরফে বক্তব্য, আমরা তৃণমূল দল করি। আমরা কর্মী। আমরা কোনও অপরাধ করিনি। আজ বলা হচ্ছে তৃণমূলের সবাই চোর। তখন আমাদের গায়ে লাগে কথাটি। ওরা পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে।

চলছিল জ্যোতি বসু সংগ্রহশালার অর্থ সংগ্রহ, পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ 

চলছিল জ্যোতি বসু সংগ্রহশালার অর্থ সংগ্রহ, পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ 
চলছিল জ্যোতি বসু সংগ্রহশালার অর্থ সংগ্রহ, পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ

গোটা বিষয়টাকে কেন্দ্র করে উত্তপ্ত হতে শুরু করে পরিস্থিতি। পুলিশের উপস্থিতিতেও কীভাবে এই ধরনের ঘটনা ঘটল প্রশ্ন তুলতে শুরু করেছে বাম নেতৃত্ব। আগামী দিনে বিরাট পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিপি(আই)এম নেতারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত