Karnataka Polls: বাংলার বাইরে বাম-কংগ্রেস জোট, হাত শিবিরকে নিঃশর্ত সমর্থন লালঝান্ডার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী মাসে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। ভোটে জোরদার টক্কর দিতে প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলি। কংগ্রেস ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে। বামেরাও কয়েকটি আসনে লড়াই করছে। এরই মধ্যে হাত শিবিরকে নিঃশর্ত সমর্থনের আশ্বাস দিয়েছে সিপিআই। এমনটাই দাবি করেছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজে ওয়ালা। রণদীপ সুরজেওয়ালা কর্ণাটকে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা।

বাংলার বাইরে বাম-কংগ্রেস জোট, হাত শিবিরকে নিঃশর্ত সমর্থন লালঝান্ডার
বাংলার বাইরে বাম-কংগ্রেস জোট, হাত শিবিরকে নিঃশর্ত সমর্থন লালঝান্ডার

আরও পড়ুনঃ এবার মমতার সঙ্গে বৈঠকে নীতীশ, মঙ্গলে নবান্নে দুই মুখ্যমন্ত্রীর কথোপকথন

তাঁর দাবি, বিধানসভা নির্বাচনে কমপক্ষে ২১৫ টি আসনে কংগ্রেসকে নিঃশর্ত সমর্থন করবে। যদিও ৭ টি আসনে প্রার্থী দিয়েছে সিপিআই। কয়েকটি আসনে এখনও প্রার্থী ঘোষণা বাকি। সেক্ষেত্রে দুই দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে এবং কোনও প্রত্যাশা ছাড়াই কংগ্রেসকে সমর্থন করবে সিপিআই। ২০২১-এর বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াই করেছিল কংগ্রেস-সিপিএম। ফলাফল আশানুরূপ হয়নি।

congress new 1

তবে আগামী দিনে জোট বেঁধে লড়াইয়ের কথা বলেছিল দুই দলই। এবার বাংলার বাইরেও জোট বাঁধছে কংগ্রেস-বাম। রাজনৈতিক ক্ষেত্রে এই জোট বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মূলত বিজেপিকে হারানোই জোটের প্রধান লক্ষ্য। কর্ণাটকে ক্ষমতায় রয়েছে বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনেও ক্ষমতা দখলে রাখতে মরিয়া দল।

বাংলার বাইরে বাম-কংগ্রেস জোট, হাত শিবিরকে নিঃশর্ত সমর্থন লালঝান্ডার

CPIM fLage

অন্যদিকে, বিরোধী দলের প্রচেষ্টা থাকবে বিজেপিকে রুখে দেওয়ার। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের সরকার কি ফের ক্ষমতায় ফিরবে তা বলবে সময়। উল্লেখ্য, আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা হবে আগামী ১৩ মে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত