দেশবাসীর জন্য করোনা টিকার ছাড়পত্র দিল রাশিয়া। ভারতেও মিলবে ভ্যাকসিন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশবাসীর জন্য করোনা টিকার ছাড়পত্র দিল রাশিয়া। এবার দেশের জনগনের ওপর প্রয়োগের জন্য স্পুটনিক ভি ভ্যাকসিনের ছাড়পত্র দিল রাশিয়া। কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ব্যাচ জনসাধারণের প্রয়োগের জন্য খুলে দেওয়া হল বলে জানিয়েছে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক। এক বিবৃতি দিয়ে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে নির্মিত ‘গ্যাম-কোভিড-ভ্যাক’ স্পুটনিক ভি সবধরনের পরীক্ষা-নিরীক্ষা সাফল্যের সঙ্গে উতরেছে।

আরও পড়ুনঃ সুশান্ত মৃত্যু মামলায় গ্রেফতার রিয়া চক্রবর্তী। #BigBreaking

দেশবাসীর জন্য করোনা টিকার ছাড়পত্র দিল রাশিয়া। পুতিন সরকার আশাপ্রকাশ করছে, আগামী কয়েকমাসের মধ্যেই বেশিরভাগ দেশবাসীর করোনা-টিকাগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। প্রাথমিক ভাবে টিকা দেওয়া হবে করোনা যোদ্ধা এবং সংক্রামিত এলাকায়। এরপর তা ছড়িয়ে দেওয়া হবে দেশের কোনে কোনে।

অন্যদিকে দুর্গম এলাকায় পাঠাতে করোনা ভাইরাসের ‘শুকনো’ টিকা আনল পুতিনের দেশ। শুকনো টিকা হল রাশিয়ার তৈরী করোনা ভ্যাকসিন স্পুটনিক ৫ এর একটি অন্য ভার্সান। ফ্রোজেন(সাধারন স্পুটনিক ৫) এর পাশাপাশি টিকার ‘ফ্রিজ ড্রায়েড’ ভার্সান তৈরি করে ফেলেছে রাশিয়া। এই ‘ফ্রিজ ড্রায়েড’ টিকা যেকোন প্রত্যন্ত এলাকায় পাঠানো যাবে।

‘ফ্রোজেন’ ভার্সানের মত মাইনাস টেম্পারেচারে সংরক্ষণ করার হ্যাপা নেই এই টিকার। ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সংরক্ষনই যথেষ্ট। সাধারন থার্মোকলের বাক্সে ভরেই বিদ্যুৎবিহীন এলাকায় পাঠানো যাবে স্পুটনিক ভি-র শুকনো টিকা। যদিও রাশিয়া জানিয়েছে ফ্রোজেন টিকাই ব্যাবহার করা হবে সাধারন ক্ষেত্রে। শুধু দূর্গম এলাকার জন্যে ব্যাবহার করা হবে ‘ফ্রিজ ড্রায়েড’ বা শুকনো টিকা। এই ড্রাই-ভ্যাকসিন ডিসটিলড ওয়াটারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করা হবে। এই ভ্যাকসিন কে ডিপ ফ্রিজে মাইনাস ১৮ ডিগ্রি থেকে মাইনাস কুডি ডিগ্রি সেলসিয়াসে বেশ কয়েকমাস মজুত রাখা যাবে।

উল্লেখ্য স্পুটনিক ৫ এর দুই ভার্সান এর দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল হয়ে গিয়েছে। বিশ্ব বন্দিত মেডিক্যাল জার্নাল দ্যা ল্যানসেট ম্যাগাজিনে প্রকাশিত হয়। ল্যানসেট জার্নালের রিপোর্ট বলছে, করোনা সামলাতে রাশিয়ার তৈরি ভ্যাকসিনই এখন আশার আলো।  প্রথম দফার পরীক্ষায় কোনও স্বেচ্ছাসেবীর শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই অ্যান্টিবডি গঠনে সফল রাশিয়ার টিকা ‘স্পুটনিক ভি’। দ্বিতীয় দফার ট্রায়ালও সফল হয়েছে একই ভাবে।

কেন্দ্রের ছাড়পত্র পেলে ভারতে পৃথকভাবে রাশিয়ার ভ্যাকসিনের এর তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল হতে পারে। সেই ট্রায়ালে সাফল্য মিললে ভারতের বাজারেও মিলবে রাশিয়ার বিশ্ববন্দিত করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’। চলতি মাস থেকেই ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, ফিলিপিন্স এবং ব্রাজিলে ‘স্পুটনিক ভি’-এর ক্লিনিকাল ট্রায়াল শুরু হবে বলে জানা গেছে। এই বছর অক্টোবর কিংবা নভেম্বরেই জানা যাবে ক্লিনিকাল ট্রায়ালের ফলাফল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর