ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল ৯৫% সফল! কিন্তু ভারতীয়দের কী হবে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল ৯৫% সফল! কিন্তু ভারতীয়দের কী হবে? করোনা রুখতে তাদের তৈরি ভ্য়াকসিন ৯০ শতাংশেরও বেশি কার্যকরী বলে কদিন আগেই জানিয়েছে ফাইজার। আর এবার সামনে এল তৃতীয় তথা চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল রিপোর্ট। ফাইজার জানিয়েছে তাদের তৈরি করোনা ভ্য়াকসিন ৯৫ শতাংশ কার্যকর। উল্লেখ্য়, করোনাভাইরাসের দাপটে বিশ্বজুড়ে হাহাকার পড়ে গিয়েছে। রোজই সংক্রমণের দাপট বাড়ছে। মৃত্যু মিছিলেও নেই কোন লাগাম।

আরও পড়ুনঃ করোনার ঝুঁকি এড়াতেই বাতিল হতে পারে, সংসদের শীতকালীন অধিবেশন।

এই প্রেক্ষাপটে ভ্য়াকসিন তৈরিতে এমন সাফল্য় আশাল আলো জাগালো বলেই মনে করা হচ্ছে। ফাইজার ও জার্মানের বায়োএনটেক যৌথভাবে করোনার সম্ভাব্য় প্রতিষেধক তৈরি করছে। করোনা ভ্য়াকসিন তৈরিতে ক্লিনিক্য়াল ট্রায়ালে এই প্রথম কোনও সংস্থা এত বড় মাপের সাফল্য়ের মুখ দেখল। বুধবার ফাইজার জানিয়েছে ভ্যাকসিনটির তৃতীয় তথা শেষ দফা ট্রায়ালের চূড়ান্ত বিশ্লেষণের পথ পার করেছে। তাদের তৈরি করোনা ভ্যাকসিনের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

সংস্থার তরফে জানানো হয়েছে, মোট ১৭০ জন স্বেচ্ছাসেবকের উপর এই টিকার তৃতীয় দফার ট্রায়াল চালানো হয়েছিল। ১৭০ জনের মধ্যে ১৬২ জনকে স্যালাইন দেওয়া হয়েছিল। বাকি ৮ জনের উপর প্রয়োগ হয় ভ্যাকসিন। তারপরই জানানো হয়, ৯৫ শতাংশ কার্যকর তাদের টিকা। ওই আটজনের দেহে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। ফাইজার জানিয়েছে সম্পূর্ণ নিরাপদ তাঁদের ভ্যাকসিন।

ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল ৯৫% সফল! কিন্তু ভারতীয়দের কী হবে? ফাইজারেরএই সাফল্যে বিশ্বের শীতপ্রধান দেশ গুলি উৎসাহিত হলেও, আশার আলো পাওয়া যাচ্ছেনা ভারতের জন্যে। ফাইজার জানিয়েছে তাঁদের ভ্যাকসিন কে মাইনাস ৭০ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। তাই ভারতে এই ভ্যাকসিন ব্যাবহার করা কার্যত অসম্ভব।

অন্যদিকে বড় সাফল্য নিয়ে এসেছে মর্ডানা। মর্ডানার পক্ষ থেকে বলা হয়েছে তাঁদের ভ্যাকসিন ৯৪.৫ শতাংশ কার্যকর। সংস্থার পক্ষ থেকে প্রেসিডেন্ট ডা. স্টিফেন হোগ জানিয়েছেন এই সাফল্যের কথা। বিশ্বকে তিনি বার্তা দিয়েছেন করোনাভাইরাস কে প্রতিরোধ করতে এতবড় সাফল্য আগে কেউ পায়নি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই করোনা মুক্ত হবে বিশ্ব।

স্টিফেন হেগে জানিয়েছেন, ‘‘এটা সত্য়িই একটা মাইলস্টোন। এটা আমাদের সকলের কাছে আশার আলো। মর্ডানার ভ্য়াকসিন এই অতিমারী রুখতে সক্ষম’’। তাঁর আরও কথায়, ‘‘এটা মডার্না একা এই সমস্য়া মেটাতে পারবে না। বিশ্বজুড়ে চাহিদা মেটাতে আরও অনেক ভ্য়াকসিন জরুরি’’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত