তিন মাস পর মহানগরী করোনা মৃত্যুহীন, চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তিন মাস পর মহানগরী করোনা মৃত্যুহীন,কিন্তু গতকালের তুলনায় খানিকটা বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার প্রকাশিত রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৯৯ জন। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,১৭,৩৮০ জন। রাজ্যে এই মুহূর্তে করোনার অ্য়াক্টিভ কেসের সংখ্যা ১৩,৩৩৩ জন।

কিন্তু গত তিন মাস পরে আজ প্রথম করোনায় এক জনেরও মৃত্যু হল না কলকাতায়। বহুদিন পর শহরের কোভিড গ্রাফে নেই মৃত্যুর সংখ্যা। বহুদিন পর কলকাতা কোভিডে মৃত্যুহীন। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে কোভিডে মৃত্যু হয়েছে মোট ৮ জনের। তার মধ্যে হুগলি থেকে রয়েছে ৩ জনের নাম, যা সর্বোচ্চ।

আরও পড়ুনঃ স্টল বন্টনে দুর্নীতি, হাজারায় বিক্ষোভ ফিরহাদকে ঘিরে।

এছাড়া উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, নদিয়া থেকে কোভিডে মৃত্যুর খবর মিলেছে। সব মিলিয়ে রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৯৮৮। অপর দিকে আজ করোনা মুক্ত হয়েছেন ১০৪২ জন। সব মিলিয়ে রাজ্যে মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৮৬ হাজার ৫৯ জন। সুস্থতার হার হয়েছে ৯৭.৯৪ শতাংশ।

কিন্তু চিন্তার বিশয় হচ্ছে উত্তরবঙ্গকে নিয়ে। জেলাভিত্তিক পরিসংখ্যান বলছে, উত্তরবঙ্গে ক্রমে বাড়ছে সংক্রমণ। রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে পৌঁছে গিয়েছে দার্জিলিং। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১৭, ৪৫, ৮৯, ৪২, ৫৭।

তিন মাস পর মহানগরী করোনা মৃত্যুহীন, চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গ

উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ করে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৮৮, কলকাতায় ৬২, বাঁকুড়ায় ৭২, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৬৪। অপর দিকে আশার খবর এই যে শুক্রবারের তুলনায় রাজ্যে বৃদ্ধি পেয়েছে টিকাকরণের হার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত