আজ রাজ্যের করোনার হাল, মৃত্যুহার কমে ১.০৫ শতাংশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার প্রকোপ কমছে গত কদিন ধরেই। মৃত্যুতেও পুরোপুরি লাগাম পরানো সম্ভব হয়েছে। রাজ্যের করোনার যাবতীয় বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। নেই রাত্রিকালীন নিষেধাজ্ঞাও। ফলে অনেকটাই স্বস্তিতে রাজ্যবাসী।

আরও পড়ুনঃ পাসপোর্টে নতুন পরিবর্তন আনতে চলেছে মোদি সরকার, কি সেই পরিবর্তন?

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যাও কমে ৫০০র কাছাকাছি চলে এল। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৫০৪ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৪৫ জন। বাকি ৪৫৯ জন রয়েছেন হোম আইসোলেশনে। রাজ্যে করোনায় একদিনে আক্রান্ত ৩৩ জন।

এখনও পর্যন্ত ভাইরাসের থাবায় বঙ্গে প্রাণ হারিয়েছেন ২১ হাজার ২০০ জন। মৃত্যুহার ১.০৫ শতাংশ। করোনা সংক্রমণ বাড়লেও ভরসা জোগাচ্ছে সুস্থতার হার। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৯২ শতাংশ। বৃহস্পতিবার ১১ হাজার ৫৯৯ জনের করোনা পরীক্ষা হয়েছে।

আজ রাজ্যের করোনার হাল, মৃত্যুহার কমে ১.০৫ শতাংশ

এখনও পর্যন্ত ২৪, ৮৩৯, ২৫৩ নমুনা পরীক্ষা হয়েছে। করোনায় পজিটিভিটি রেট ০.২৮ শতাংশ। টিকাকরণের উপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। শুধুমাত্র বৃহস্পতিবার গোটা রাজ্যজুড়ে ৭২ হাজার ৬৬৫ ডোজ টিকাকরণ হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত