দেশে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ অব্যাহত, গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজারের বেশি করোনা আক্রান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ অব্যাহত। শুক্রবার আক্রান্তের সংখ্যাটা পৌঁছে গেল আড়াই হাজারের কাছাকাছি। বাড়ছে অ্যাকটিভ কেসও। যেভাবে ওমিক্রনের বিভিন্ন উপপ্রজাতির প্রকোপ বাড়ছে, তা বেশ চিন্তার।

আরও পড়ুনঃ স্বস্তিদায়ক বাংলার কোভিড গ্রাফ, আজ ফের করোনায় মৃত্যুহীন রাজ্য

আগামী বিপদের আশঙ্কা করে প্রস্তুতি শুরু করছে স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে দু’হাজার ৪৫১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গত ১৮ মার্চের পর থেকে দৈনিক সংক্রমণের নিরিখে সর্বাধিক।করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুও হয়েছে ৫৪ জনের। তবে এর মধ্যে কেরলের কিছু অনথিভুক্ত মৃত্যু রয়েছে।

দেশে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ অব্যাহত,
দেশে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ অব্যাহত,

মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে কেরলে। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে দিল্লি, পঞ্জাব, মহারাষ্ট্র, গুজরাত, ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ডে। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার বিচারে অবশ্য এখনও শীর্ষে দিল্লিই। ২৪ ঘণ্টায় দিল্লিতে ৯৬৫ জন করোনায় আক্রান্ত হয়ছেন।

দেশে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ অব্যাহত,

দেশে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ অব্যাহত, গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজারের বেশি করোনা আক্রান্ত

দেশে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২২ হাজার ১১৬ । পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ১৬ হাজার ৬৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৫৮৯ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। আমাদের রাজ্যে গত ২৪ ঘণ্টায় ২৬ জন করোনা আক্রান্ত হয়েছে বলে কেন্দ্রীয় পরিসংখ্যানে জানানো হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত