নজরবন্দি ব্যুরোঃ করোনা সংক্রমণে লাগাম নেই। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৮,২৫৭ জন। কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ৪২ জন মানুষ। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে সব মিলিয়ে করোনায় মৃত্যু সংখ্যা পৌঁছেছে ৫,২৫,৪২৮-এ।
আরও পড়ুনঃ প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল শ্রীলঙ্কা, পথে নামলেন জয়সূর্য – মহানামা।
তবে গত কয়েকদিনের মতো এদিনও লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেস। বর্তমানে দেশের সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৬৯০। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার বেড়ে ০.৩০ শতাংশ। চিন্তায় রাখছে কেরলের করোনা গ্রাফ।

বর্তমানে দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার ৬৯০। কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের কোভিড গ্রাফ যথেষ্ট উদ্বেগজনক। একদিনে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৫৫৩ জন।

অপর দিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৮ কোটি ৭৬ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১০ লক্ষের বেশি।

করোনা সংক্রমণে লাগাম নেই, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ১৮ হাজারের বেশি
টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লক্ষ ৩২ হাজার ৭৭৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে।



