নজরবন্দি ব্যুরো: দেশে একদিনে সংক্রমণ ৬২ হাজার, তবে মৃতের হার নিয়ে চিন্তিত চিকিৎসকরা করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত হয়ে পড়েছিল ভারত। লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছিলেন প্রতিদিন। মৃত্যু হচ্ছিল হাজার হাজার মানুষের। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। বিশ্বে একদিনে সংক্রমনের সংখ্যা পৌঁছে গিয়েছিল চার লাখের বেশি। দীর্ঘ দু’মাস পর সেই অবস্থা এখন কিছুটা নিয়ন্ত্রণে।
আরও পড়ুনঃ কেন্দ্র-ট্যুইটার সংঘাতের নয়া মোড়, আইনি রক্ষাকবচ তুলে নিল কেন্দ্র
গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৬২ হাজার মত। তবে মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ চিকিৎসক মহলে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬২ হাজার ২২৪ জন আক্রান্ত হয়েছেন। যদিও সংখ্যাটা গতকালের তুলনায় সামান্য বেশি। সব মিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে বেড়ে হল ২ কোটি ৯৬ লক্ষ ৩৩ হাজার ১০৫ জন। বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হল ৮ লক্ষ ৬৫ হাজার ৪৩২ জন।
দেশে একদিনে সংক্রমণ ৬২ হাজার, একদিনে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৭ হাজার ৬২৮ জন। সবমিলিয়ে দেশে করোনা মুক্ত হয়েছেন এখন পর্যন্ত দু কোটি ৮৩ লক্ষ ৮৮ হাজার ১০০ জন। কিন্তু একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২৫৪২ জন। আর এই মৃত্যু নিয়ে কিছুটা দুশ্চিন্তায় চিকিৎসক মহল। অন্যদিকে টিকাকরণ কর্মসূচি চলছে জোড় কদমে স্বাস্থ্যমন্ত্রী হিসেব অনুযায়ী এখন পর্যন্ত দেশে টিকাকরণ করা সম্ভব হয়েছে ২৬ কোটি ১৯ লক্ষেরও বেশি মানুষের।



