দেশে কমলো করোনা আক্রান্তের সংখ্যা কমছে মৃত্যু হারও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশে কমলো করোনা আক্রান্তের সংখ্যা, পরপর দুদিন সংক্রমণ কিছুটা বাড়ার পরে শুক্রবার ফের কমলো সংক্রমণ। একই সাথে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমছে ধীরে ধীরে। বেড়েছে সুস্থতার হারও।  সব মিলিয়ে দেশের করোনা পরিস্থিতি এখন মোটামুটি নিয়ন্ত্রণে।

আরও পড়ুনঃ পাশে মমতা, প্রয়াত অঞ্জন বন্দোপাধ্যায়ের স্ত্রীকে নিয়োগ করলেন পর্যটন বিভাগে।

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা দুই কোটি পঁচাশি লক্ষ ৮৫ হাজার ৩৫০। গত ২৪ঘন্টায় ভারতে নতুন করে করণা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪জন। অপরদিকে দেশজুড়ে করোনা পরীক্ষা হয়েছে কুড়ি লক্ষ ৮৫ হাজার ৪২৮ জনের।

দেশে কমলো করোনা আক্রান্তের সংখ্যা কমছে মৃত্যু হারও। বর্তমানে ভারতে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৬ লক্ষ ৩৫ হাজার ৯৩০ জন। অপরদিকে দেশে গত ২৪ ঘন্টায় করোনা থেকে মুক্তি পেয়েছেন দু লাখ ৭হাজার ৭১ জন। সব মিলিয়ে এই মুহূর্তে ভারতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন দু’কোটি ৬৫ লক্ষ ৯৭ হাজার ৬৫৫ জন। দেশে এই মুহূর্তে সুস্থতার হার ৯৩.০৮ শতাংশ। এই মুহুর্তে দেশে মৃত্যুর হার ১.১৯%।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন