পাশে মমতা, প্রয়াত অঞ্জন বন্দোপাধ্যায়ের স্ত্রীকে নিয়োগ করলেন পর্যটন বিভাগে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পাশে মমতা, প্রয়াত অঞ্জন বন্দোপাধ্যায়ের স্ত্রীকে নিয়োগ করলেন পর্যটন বিভাগে।গত কয়েকদিন আগেই করোনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন বাংলার স্বনামধন্য সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়। প্রেসিডেন্সি থেকে সংবাদ মাধ্যম সর্বত্র প্রথম সারিতে থেকেছেন অঞ্জন। নির্বাচন কালে মাঠে ময়দানে নেমে কাজ করেছেন দিনরাত। তার পরেই আচমকা করোনা আক্রমণ। বেশ কয়েকদিন বেসরকারি হাসপাতালে ভর্তি থাকার পর জীবন যুদ্ধে হেরে যান তিনি। রাজ্যের প্রথম সারির সাংবাদিকের মৃত্যুতে তাঁর পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ বঙ্গ বিজেপির রাশ কি এবার সঙ্ঘের হাতে? ভগবতের ডাকা বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে।

এবার তাঁর স্ত্রীকে রাজ্য উন্নয়ন পর্ষদের চাকরি দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অদিতি বন্দোপাধ্যায়কে রাজ্য পর্যটন উন্নয়ন পর্ষদের নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে সরকার। আজ উন্নয়ন নিগমের তরফ থেকে এক নোটিস দিয়ে জানানো হয়েছে এই খবর। সূত্রের খবর নতুন চাকরিতে প্রতি মাসে এক লক্ষ্য ১০ হাজার বেতন পাবেন অদিতি বন্দোপাধ্যায়।

পাশে মমতা, প্রয়াত অঞ্জন বন্দোপাধ্যায়ের স্ত্রীকে নিয়োগ করলেন পর্যটন বিভাগে। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই নজর দিয়েছেন রাজ্যের পর্যটন শিল্পে। একাধিক পর্যটন কেন্দ্রকে নতুন ভাবে ঢেলে সাজিয়েছেন গত কয়েক বছরে। তবে করোনা কালে এমনিতেই রাজ্যের পর্যটন শিল্পে ক্ষতি হয়েছে। এবারে অদিতি বন্দ্যোপাধ্যায়কে নতুন উপদেষ্টা হিসেবে নিযুক্ত করায় পর্যটন শিল্পের দিকে মুখ্যমন্ত্রী আরো জোর দিতে চাইছেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন