একদিনে দেশে সংক্রমণ বাড়ল ১০ হাজার, মৃত্যুও ৫০০’র কাছাকাছি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একদিনে দেশে সংক্রমণ বাড়ল ১০ হাজার, মার্চ মাসের পর গতকাল প্রথম বার ভারতের দৈনিক সংক্রমণ নেমে গিয়েছিল ২৯ হাজারের নীচে। তৃতীয় ঢেউয়ের আগে এই গ্রাফ পতনে ভালো রকম স্বস্তির নিশ্বাস ফেলেছিল গোটা দেশ। তবে ২৪ ঘন্টার মধ্যেই চিত্র বদলেছে।

আরও পড়ুনঃ ২টি সেমিস্টারে হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, শিক্ষা নিয়ে বড়ো ভাবনা রাজ্য সরকারের

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভারতে মারণ ভাইরাসের সংক্রমণ ঘটেছে ৩৮ হাজার ৩৫৩ জন  মানুষের শরীরে। গতকাল যেখানে সংক্রমোণ তালিকা ছিল ২৯ হাজারের নীচে সেখানে এক দিনে ৩৬ শতাংশ সংক্রমণ বৃদ্ধিতে সিঁদুরে মেঘ দেখছে চিকিৎসক মহল।

একদিনে দেশে সংক্রমণ বাড়ল ১০ হাজার, মৃত্যুও ৫০০'র কাছাকাছি
একদিনে দেশে সংক্রমণ বাড়ল ১০ হাজার, মৃত্যুও ৫০০’র কাছাকাছি

গত ২৪ ঘণ্টায় দেশের মৃত্যুহারও ৫০০ ছুঁই ছুঁই। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে একদিনে করোনা কবলে প্রাণ হারিয়েছেন ৪৯৭ জন দেশবাসী। এখনো পর্যন্ত  করোনার বলি ৪ লক্ষ ২৯ হাজার ১৭৬ জন। তবে সংক্রমণ আর মৃত্যুহার চিন্তা বাড়ালেও স্বস্তি দিচ্ছে দেশের অ্যাকটিভ কেসের তালিকা।

একদিনে দেশে সংক্রমণ বাড়ল ১০ হাজার, মৃত্যুও ৫০০'র কাছাকাছি
একদিনে দেশে সংক্রমণ বাড়ল ১০ হাজার, মৃত্যুও ৫০০’র কাছাকাছি

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ৪ মাসের বেশি সময়ের মধ্যে গত ২৪ ঘন্টায় অ্যাকটিভ রোগীর গ্রাফ সর্বনিম্ন। এই মুহুর্তে করোনা সংক্রমণে চিকিৎসাধীন  ৩ লক্ষ ৮৬ হাজার ৩৫১ জন মানুষ। ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪০ হাজার ১৩ জন। দেশে এখনো পর্যন্ত করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন, ৩ কোটি ১২ লক্ষ ২০ হাজার ৯৮১ জন। ICMR-এর রিপোর্ট অনুসারে দেশে ২৪ ঘন্টায় ১৭ লক্ষ ৭৭ হাজার ৯৬২টি নমুনা পরীক্ষা হয়েছে। এবং এখনো পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ৫২ কোটি।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর