দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ২১ শতাংশ, পজিটিভ রেট ৯ শতাংশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবারের তুলনায় শনিবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ২১ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১,৪১,৯৮৬ জন। এই মুহুর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩,৫৩,৬৮,৩৭২ জন। এই মুহুর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১,০০,৮০৬ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৮৫ জনের। মোট মৃতের সংখ্যা ৪,৮৩,৪৬৩ জন।

আরও পড়ুনঃ বিদেশ থেকে ফিরলে ৭ দিনের হোম কোয়ারেনটাইন, নতুন নিয়ম কেন্দ্রের

আক্রান্তের নিরিখে দেশে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪০,৯২৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১৮,২১৩ জন। দিল্লীতে আক্রান্তের সংখ্যা ১৭,৩৩৫। কেরলে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫,২৯৬ জন। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা ৮,৪৪৯ এবং তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৮৯৮১ জন।

একই সঙ্গে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। এই মুহুর্তে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩,০৭১ জন। ওমিক্রন পরাজিত করে সুস্থ হয়েছেন ১,২০৩ জন। সর্বাধিক আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। ওমিক্রন আক্রান্ত হয়েছেন ৮৭৬ জন। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫১৩ জন।

দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ২১ শতাংশ, আক্রান্ত ১ লক্ষ ৪২ হাজার

দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ২১ শতাংশ, আক্রান্ত ১ লক্ষ ৪২ হাজার
দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ২১ শতাংশ, আক্রান্ত ১ লক্ষ ৪২ হাজার

ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন নিয়ম লাগু করেছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের ততফে জানানো হয়েছে, বিদেশ থেকে আগত সমস্ত যাত্রীদের সাত দিনের হোম কোয়ারেনটাইন বাধ্যতামূলক। ডিসেম্বরের পর দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা নিরিখে আরও নয়টি দেশকে বিপদ সীমার তালিকাভুক্ত করেছে ভারত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত