নজরবন্দি ব্যুরোঃ বেলাগাম করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। উর্ধ্বমুখী করোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এমত অবস্থায় বিদেশ থেকে ফিরলে ৭ দিনের হোম কোয়ারেনটাইন। শুক্রবার নতুন নিয়ম জারি করল কেন্দ্র সরকার।
আরও পড়ুনঃ দুই পর্ষদেই করোনার থাবা, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ঘিরে সংশয়


কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বিদেশ থেকে ফিরে যাত্রীদের থাকতে হবে নিভৃতাবাসে। এক্ষেত্রে বাড়িতেই থাকবেন তাঁরা। এরপর আরটিপিসিআর টেস্ট করেই বের হতে পারবেন যাত্রীরা। যদি কোনও যাত্রীর রিপোর্ট পজিটিভ আসে তাহলে তাঁদেরকে আইসোলেশনে থাকতে হবে। তাঁদের নমুনা জিনোম টেস্টের জন্য পাঠাতে হবে।
কোনও যাত্রীর কাছাকছি কোনও কেবিন ক্রু মেম্বাররা উপস্থিত হলে তাঁদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। এমনকি নেগেটিভ আসলেও যাত্রীদের সাত দিন হোম কোয়ারেনটাইন থাকার নির্দেশ কেন্দ্রের। এমনকি যে সমস্ত দেশে বিপদের মাত্রা বেশী সে দেশ থেকে ফেরত যাত্রীদের জন্য আরও কড়া নিয়ম লাগু করতে চলেছে সরকার।
প্রসঙ্গত, দ্রুত গতিতে বাড়ছে দেশে কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে শুক্রবার লক্ষের ঘর পার দেশে দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১,১৭,১০০ জন। মাত্র আট দিনে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ল ১১ গুণ। পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও।


গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩০২ জনের। মোট মৃতের সংখ্যা ৪,৮৩,২৭৮ জন। মৃত্যুর নিরিখে দেশে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১৯ জনের। সক্রিয় রোগীর সংখ্যা ৮৫,৯৬২। সুস্থ হয়েছেন ৩০,৮৩৬ জন।
বিদেশ থেকে ফিরলে ৭ দিনের হোম কোয়ারেনটাইন, আরও কড়া হচ্ছে সরকার

সর্বাধিক আক্রান্তের নিরিখে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। সে রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬,২৬৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৫,৪২১ জন। তামিলনাড়ুতে একদিনে আক্রান্তের সংখ্যা ৬,৯৮৩। রাজধানী দিল্লীতে একদিনে আক্রান্তের সংখ্যা ১৫,০৯৭ জন। কর্ণাটকে আক্রান্তের ৫,০৩১ জন। তাই করোনা সংক্রমণে লাগাম টানতে নয়া নিয়ম জারি করল কেন্দ্র সরকার।







