দুই পর্ষদেই করোনার থাবা, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ঘিরে সংশয়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই পর্ষদেই করোনার থাবা। আক্রান্ত দুই বোর্ডের একাধিক কর্মী। যার জেরে প্রভাব পড়েছে পরীক্ষার ব্যবস্থাপনার প্রস্তুতিতেও। ফলে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ঘিরে তৈরি হয়েছে সংশয়। 

আরও পড়ুনঃ করোনা কালে ২১ শতাংশ বেড়েছে মদ্যপান, মৃত্যুও অনেক, কিভাবে ছাড়বেন এই মারণ নেশা

জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক সংসদের দায়িত্বপ্রাপ্ত সচিব করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন আরও কয়েকজন কর্মী এবং আধিকারিকরা। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের জেলা অফিসগুলিতে করোনার প্রভাব ছড়িয়ে পড়েছে। যার জেরে স্থগিত রাখা হয়েছে সভাপতি কল্যাণময় গাঙ্গুলীর উত্তরবঙ্গের একাধিক কর্মসুচি।

একইসঙ্গে এবার মধ্যশিক্ষা পর্ষদের ছাত্রছাত্রীদের বিনামূল্যে টেস্ট পেপার দেওয়ার কথা রয়েছে। তার আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়ার কারণে পুরো প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে এই কাজে অসুবিধা হচ্ছে।

এমনিতেই চলতি বছরে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এপ্রিল মাসের শুরুর দিকে হওয়ার কথা উচ্চমাধ্যমিকের। সময় অনুযায়ী এই সময় পরীক্ষার প্রস্তুতি শুরু হওয়ার কথা। কিন্তু দুই বোর্ডের একাধিক কর্মী আক্রান্ত হওয়ার কারণে সেই প্রক্রিয়া বন্ধ রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসনিক বিভাগ। একাধিক কর্মী এই মুহুর্তে আইসোলেশনে রয়েছেন।

দুই পর্ষদেই করোনার থাবা, বন্ধ প্রস্তুতি 

দুই পর্ষদেই করোনার থাবা, বন্ধ প্রস্তুতি 
দুই পর্ষদেই করোনার থাবা, বন্ধ প্রস্তুতি

শুধু দুই পর্ষদ নয়, করোনা আক্রান্ত হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপ-অধ্যাপিক সহ একাধিক কর্মী। আইসোলেশনে রয়েছেন বহুজন। যার প্রভাব পড়েছে কার্যকলাপের ক্ষেত্রে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন