করোনা কালে ২১ শতাংশ বেড়েছে মদ্যপান, মৃত্যুও অনেক, কিভাবে ছাড়বেন এই মারণ নেশা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জীবন উপভোগের তালিকায় নাকি একেবারে সামনের সারিতেই রয়েছে মদ্য পান। এই তরল পানিয় সেবন করে করেই নাকি মানুষের দূর হয় সমস্ত দুঃখ, মাথায় আসে নতুন চিন্তা, দূর হয় একাকিত্ব, হয় ভালো ঘুম। কিন্তু বিশেষজ্ঞরা এই সব কথা মানতে চান না। তাঁদের বক্তব্য মদ্যপান করলে শরীর খারাপ হয়। নানা ধরনের সমস্যা চেপে বসে।

আরও পড়ুনঃ ‘পাঞ্জাব সন্ত্রাসবাদের আঁতুড়ঘর’- মোদির নিরাপত্তার গলদ নিয়ে এবার বিতর্কিত মন্তব্য কঙ্গনার

হার্ট, লিভার, পাকস্থলী সহ দেহের নানা অঙ্গের উপর দেখা দেয় সমস্যা। তাই মদ্যপানের অভ্যাস ছাড়তেই হবে। তাই করোনাকালে মদ্যপানের হার বেড়েছে অনেকটাই। গবেষণা বলছে, অতিমারীর মধ্যে প্রায় ২১ শতাংশ বেড়েছে মদ্যপান।

প্রতিবছরের তুলনায় গত বছরে মদ্যপান জনিত সমস্য়ায় আক্রান্ত ৮ হাজার মানুষ বেশি মানুষ মারা গিয়েছেন। গবেষণায় অনুমান করা হয়েছে, মদ্যপানের কারণে ২০৪০ সালের মধ্যে ১৮ হাজার ৭০০ লিভার ফেলিওর এবং ১ হাজার ক্যান্সারের ঘটনা বাড়বে। তাই কি ভাবে ছারবেন এই নেশা? জানালেন বিশেষজ্ঞরা।

কী ভাবে মদ্যপান মুক্তি পাবেন?

মদ্যপান থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে নিজের ইচ্ছাটাই হল প্রধান হাতিয়ার। তাই সবার প্রথম নিজেকে বোঝাতে হবে। এছাড়াও মেনে চলুন এই পদ্ধতিগুলি-
১. নিজেকে বোঝান। বারবার মদ্যপানের খারাপ দিকগুলি সম্পর্কে পড়ুন। নিজের মধ্যে সেই কথাগুলি ঢুকিয়ে নিন।
২. নিজের বাড়ি থেকে দূর করে দিন অ্যালকোহল।
৩. মদ্যপানের আড্ডা এড়িয়ে চলুন। এমন বন্ধুদের সঙ্গও কয়েকদিন তোলা থাক।
৪. মদ্যপানের কথা মনে হলে নিজের পরিবার নিজের স্বাস্থ্যের কথা ভাবুন।
৬. মদ্যপান ছেড়ে থাকতে পারলে নিজেকে পুরস্কার দিন। এই পুরস্কার আপনাকে মদ্যপান ছাড়তে সাহায্য করবে।

করোনা কালে ২১ শতাংশ বেড়েছে মদ্যপান, মৃত্যুও অনেক

৫. মদ্যপান ছাড়তে খুব সমস্যা হলে একজন চিকিৎসকের পরামর্শ নিন। তিনিই আপনাকে এই ঘাতক নেশা ছাড়ানোর পথ দেখাবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত