‘পাঞ্জাব সন্ত্রাসবাদের আঁতুড়ঘর’- মোদির নিরাপত্তার গলদ নিয়ে এবার বিতর্কিত মন্তব্য কঙ্গনার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাঞ্জাবে মোদির নিরাপত্তায় গলদ!‌ যা নিয়ে তোলপাড় দেশ। বাক যুদ্ধে চলছে কং- বিজেপি-র মধ্যে। আর ঠিক সেই সময় এই বিশয়নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আজ তিনি বলেন, ‘পাঞ্জাব সন্ত্রাসের আঁতুড়ঘর।’‌ ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, ‘পাঞ্জাবে যা হয়েছে তা লজ্জাজনক। মাননীয় প্রধানমন্ত্রী একজন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নেতা/ প্রতিনিধি/ ১৪০ কোটি ভারতীয়র কণ্ঠস্বর।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর আলগা নিরাপত্তা দুর্লভ ঘটনা, যাত্রাপথের সমস্ত তথ্য হাইকোর্টকে দেওয়ার নির্দেশ

তাঁর প্রতি আক্রমণ মানে প্রতিটি ভারতীয়র উপরে আক্রমণ–এটা আমাদের গণতন্ত্রের উপরই হামলা। পাঞ্জাব সন্ত্রাসের আঁতু‌ড়ঘর হয়ে উঠছে। আমরা এখনই ওদের না থামালে দেশকে সেজন্য বড় মূল্য চোকাতে হবে।’ উল্লেখ্য বুধবার ভোটমুখী পাঞ্জাবে সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভাতিন্ডা বিমানবন্দর থেকে ফিরোজপুর যাওয়ার পথে বিক্ষোভের জেরে প্রায় মিনিট কুড়ি একটি ফ্লাইওভারে আটকে থাকতে হয় প্রধানমন্ত্রীকে। এই ঘটনাতেই প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে ৩ সদস্যের হাই প্রোফাইল তদন্ত কমিটি গড়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

‘পাঞ্জাব সন্ত্রাসবাদের আঁতুড়ঘর’- মোদির নিরাপত্তার গলদ নিয়ে এবার বিতর্কিত মন্তব্য কঙ্গনার

এর আগেও কেন্দ্রের একাধিক ইস্যুতে সুর চড়িয়েছেন কঙ্গনা। কৃষক আন্দোলনের সময়েও পঞ্জাবের প্রতি তার দৃষ্টিভঙ্গি প্রকাশ্যে এসেছিস। এবারও প্রধানমন্ত্রী ইস্যু-তে বিতর্কিত মন্তব্য করেছেন কঙ্গনা। যা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত