নজরবন্দি ব্যুরো: গত কয়েক মরসুমে করোনা আক্রান্ত ক্রিকেটারদের একাধিক বিধিনিষেধ মেনেই আইপিএলে অংশগ্রহণ করতে হতো। বর্তমানে করোনার চোখরাঙানি নেই বলে তেমন কোন বিধিনিষেধও নেই। সাম্প্রতিক সময়ে তো করোনা আক্রান্ত ক্রিকেটাররাও ম্যাচে অংশগ্রহণ করেছেন। তবে এক্ষেত্রে বিপরীত পথ অবলম্বন করতে চলেছে আইপিএলের আয়োজক সংস্থা।
আরও পড়ুনঃ ক্যাপ্টেন পিছনে ফেললেন পুসকাসকে! ত্রিদেশীয় টুর্নামেন্ট ভারতের


সাত দিনের আইসোলেশন:
আসন্ন মরসুমে জৈব বলয়ের বাধা নেই। তবে আইপিএল ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে আগ্রহী নয়। একাধিক রিপোর্ট অনুযায়ী আইপিএলের সময় কোনও ক্রিকেটার করোনা আক্রান্ত হলে তাঁকে সেই সময় মাঠে নামার অনুমতি দেওয়া হবে না। উপরন্তু, আক্রান্ত ব্যক্তিকে দলের বাকি সকলের থেকে পৃথকভাবে সাতদিন আইসোলেশনে কাটাতে হবে। করোনা আক্রান্ত ক্রিকেটারের রিপোর্ট যতক্ষণ না পর্যন্ত নেগেটিভ আসছে, ততক্ষণ তিনি অনুশীলনও করতে পারবেন না। প্রসঙ্গত, করোনা আক্রান্ত হওয়ার পাঁচদিনের আগে আবার পরীক্ষাও করা যাবে না বলেই খবর।



মেডিক্যাল গাইডলাইন:
ফ্রাঞ্চাইজিগুলিকে আইপিএলের তরফে দেওয়া মেডিক্যাল গাইডলাইনে জানানো হয়েছে, একমাত্র যাদের মধ্যে করোনার উপশম দেখা যাবে, কেবল তাঁদেরই করোনা পরীক্ষা করা হবে। উপশম না থাকলে কোনওরকম পরীক্ষাও করা হবে না।
করোনা আক্রান্ত কোন ক্রিকেটারই খেলতে ও অনুশীলন করতে পারবেন না, রিপোর্ট যতক্ষণ না পর্যন্ত নেগেটিভ আসছে

একবার করোনা আক্রান্ত হওয়ার পর সাতদিন কেটে গেলেও আক্রান্ত ক্রিকেটারকে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট না দেখানো পর্যন্ত খেলার অনুমতি দেওয়া হবে না। দলে যোগ দেওয়ার অন্তত ১২ ঘণ্টা আগে ওই ক্রিকেটারকে দুইটি নেগেটিভ টেস্ট রিপোর্ট দেখাতে হবে।







