Captain: ক্যাপ্টেন পিছনে ফেললেন পুসকাসকে! ত্রিদেশীয় টুর্নামেন্ট ভারতের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ইম্ফলের খুমান লম্পক স্টেডিয়ামে, কিরগিজ প্রজাতন্ত্রের বিরুদ্ধে নামার আগে সুনীল ছেত্রীর একটি উক্তি কার্যত ভাইরাল হয়ে গিয়েছিল। সুনীল সাংবাদিকদের বলেছিলেন, ‘দেখুন আমার মতো গোলের খিদে খুব কম প্লেয়ারেরই রয়েছে।’ ভারত অধিনায়ক ওরফের ফ্যান ফেভারিট ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’ সেই কথাই প্রমাণ করে দিলেন মাঠে নেমে।

আরও পড়ুনঃ  নতুন ভূমিকায় স্টিভ স্মিথ, আসন্ন আইপিএলে কোন ভূমিকায় দেখা যাবে স্মিথকে?

ত্রিদেশীয় টুর্নামেন্টে দেশের জার্সিতে ৮৫ নম্বর গোলটি করে ফেললেন ভারত অধিনায়ক। ভারতকে এনে দিলেন ত্রিদেশীয় টুর্নামেন্টে সাফল্য। মঙ্গলবার ভারত ২-০ গোলে কিরগিজ প্রজাতন্ত্রকে হারাল। প্রথমার্ধে গোল করেন সন্দেশ ঝিঙ্গন। ৩৪ মিনিটে তাঁর গোলে এগিয়ে যায় ভারত।

Sunil Chhetri- The New Indian Express

 

বিরতিতে ১-০ এগিয়ে মাঠ ছাড়ে ভারত। দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটে পেনাল্টিতে গোল করে ম্যাচে ও টুর্নামেন্টে ভারতের নাম লিখে দেন সুনীল। আর এই গোলের সঙ্গেই সুনীল টপকে যান হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেন পুসকাসকে। পুসকাস দেশের জার্সিতে করেছিলেন ৮৪টি গোল।

ক্যাপ্টেন পিছনে ফেললেন পুসকাসকে! ৩৪ মিনিটে তাঁর গোলে এগিয়ে যায় ভারত

10 facts about Sunil Chhetri you didn't know | Goal.com India

 

সুনীল তাঁকেই পিছনে ফেলে দিলেন সোমবার। সর্বাধিক আন্তর্জাতিক গোল করার ক্ষেত্রে সুনীল এখন পাঁচে। যা বিশ্বরেকর্ড। সক্রিয় ফুটবলারদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত