Corona Update: ২৪ ঘন্টায় রেকর্ড মৃত্যু বাংলায়, আজ পজিটিভিটি রেট ৩১ শতাংশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লাগামহীন ভাবে বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। আর করোনার ভাইরাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা। দেশের সাথে পাল্লা দিয়ে রাজ্যেও বয়ে চলেছে করোনার তৃতীয় ঢেউ। আর সেই তৃতীয় ঢেউয়ে বাংলায় একদিনে রেকর্ড মৃত্যু হল আজ। রাজ্যের পজিটিভিটি রেটেও তেমন পরিবর্তন হয়নি। আজ বাংলার পজিটিভিটি রেট ৩১ শতাংশ।

আরও পড়ুনঃ অভিষেকের ‘ব্যাক্তিগত মতে’ সিলমোহর, পিছিয়ে যাচ্ছে ৪ পুরসভার ভোট!

আজ রাজ্যের স্বাস্থ্য দফতর কর্তৃক প্রকাশিত বুলেটিন বলছে গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৬৪৫ জন। মৃত্যু হয়েছে ২৮ জনের। যা দৈনিক মৃত্যু সংখ্যায় রেকর্ড হল তৃতীয় ঢেউয়ে। সার্বিকভাবে রাজ্যে করোনা মৃত্যুর সংখ্যা পেরিয়ে গেল ২০ হাজার। কোভিডের ৩ টি ঢেউ মিলিয়ে রাজ্যে প্রাণ হারিয়েছেন ২০ হাজার ১৩ জন। একদিনে মৃতের হার ১.০৭ শতাংশ। বাংলা জুড়ে শেষ ২৪ ঘন্টায় অ্যাক্টিভ কেস বৃদ্ধি পেয়েছে ১৩ হাজার ৯৩০ টি।

এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা হল ৮ হাজার ৬৮৭। এদিন টেস্ট হয়েছে ৭২ হাজার ৭২৫ টি। গত ২৪ ঘন্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৬৭ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৮ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগণা। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩৩ জন। মৃত্যু হয়েছে ২ জনের।

২৪ ঘন্টায় রেকর্ড মৃত্যু বাংলায়, আজ পজিটিভিটি রেট ৩১ শতাংশ

২৪ ঘন্টায় রেকর্ড মৃত্যু বাংলায়, আজ পজিটিভিটি রেট ৩১ শতাংশ
২৪ ঘন্টায় রেকর্ড মৃত্যু বাংলায়, আজ পজিটিভিটি রেট ৩১ শতাংশ

চতুর্থ স্থানে রয়েছে হুগলী জেলার নাম। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯৪ জন। মৃত্যু হয়েছে ২ জনের। পঞ্চম স্থানে রয়েছে জেলা হাওড়া। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ১ হাজার ২২৩ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তর বঙ্গের জেলা গুলিতেও। আজ দার্জিলিং জেলায় আক্রান্ত হয়েছেন ৫৯৬ জন। এছাড়াও জলপাইগুড়ি জেলাতে আক্রান্ত হয়েছেন ২১৬ জন। উত্তর দিনাজপুরে আক্রান্ত হয়েছেন ২২১ জন।

দেখুন সার্বিক পরিসংখ্যান, বাংলার জেলাভিত্তিক চিত্র

e0ce7bb10c2c4d0a94b4993ac3d077a3 0002

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর