নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে শোরগোল রাজ্য-রাজনীতিতে! একের পর এক শাসক দলের হেবিওয়েট নেতারা এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে। নেতা-মন্ত্রীদের পাশাপাশি শিক্ষা দফতরের একাধিক আধিকারিকদেরও গ্রেফতার করেছে সিবিআই। কিন্তু তদন্ত চলেও সেই তদন্ত এখনও ধীর গতিতে চলছে। আর এবার এই ধীর গতির তদন্তের জন্যই আদালতের তাড়া খেল সিবিআই।
আরও পড়ুন: অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী, ৩ মাসের মধ্যে পুলিশের সব নিয়োগ শেষ করার নির্দেশ
জানা গিয়েছে, বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় মোট আট জন ধৃতকে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয়। ধৃতদের মধ্যে ছিলেন সুবীরেশ ভট্টাচার্য, সুব্রত সামন্ত রায়, কৌশিক ঘোষরা। এছাড়াও ছিলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। ধৃতদের বৃহস্পতিবার প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে আদালতে হাজির করানো হয়। আর এদিন শুনানির শুরুতেই বিচারক সিবিআইকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তে গতি আনতে বলেন।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় বারংবার সিবিআইকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এদিন আদালতে বিচারক জানান যে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে একাধিক মামলার তদন্তের ভার রয়েছে সিবিআইয়ের আধিকারিকদের উপরে। কিন্তু প্রথম থেকেই তদন্তে গতি নেই। সময়ের সঙ্গে সঙ্গে এবার এই মামলায় দ্রুত তদন্ত করা প্রয়োজন। তাছাড়াও চার্জশিটে যাঁদের নাম রয়েছে, তাঁরা এখনও অব্ধি সকলে গ্রেফতার নন কেন। তাঁরা এখন কোথায়? এই রকম একাধিক প্রশ্ন তোলেন বিচারক।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য-রাজনীতি! তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য! দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছেন শাসক দলের হেভিওয়েট নেতারা। শুধু তাই নয় ইডির তল্লাশিতে বিয়াধকদের বাড়ি থেকেও উদ্ধার হচ্ছে একাধিক নথি! কখনও কুন্তল, কখনও শান্তনু, আবার কখন অয়ন শীল! সংবাদের শিরোনামে প্রতিনিহত উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য! কোন দিকে যাবে এই মামলায় তদন্ত? কেঁচো খুটতে কি কেউটে বেরিয়ে আসছে? রাজনৈতিক মহলে সরগরম!
আদালতে প্রশ্নের মুখে সিবিআই, সুবীরেশ-জীবনকৃষ্ণদের মামলায় সিবিআইকে তাড়া




