মুস্তাক আলি ট্রফি দিয়ে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুস্তাক আলি ট্রফি দিয়ে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেট। করোনা অতিমহামারীর মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষ শুরু হতে চলেছে ঘরোয়া ক্রিকেট মরশুমর। ২০২০-২১ ঘরোয়া মরশুম শুরু করার সিদ্ধান্ত নিল বিসিসিআই। সৈয়দ মু্স্তাক আলি ট্রফি দিয়ে শুরু হতে চলেছে এবারের মরশুমর।

আরও পড়ুনঃ রজনীকান্তের পর কমল হাসান, ভোটের ময়দানে পা আরও এক সুপারস্টারের।

রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ সব রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি দিয়ে জানিয়েছেন, ১০ জানুয়ারি থেকে মুস্তাক আলি ট্রফি শুরু হবে। ফাইনাল ৩১ জানুয়ারি। এই ইমেলে বলা হয়েছে যে আগামী ২ জানুয়ারির মধ্যে সব দলকে নির্দিষ্ট বায়োসিকিয়োর হাব, অর্থাত্‍ জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়তে হবে।

অনেকদিন ধরেই দাবি উঠছিল ঘরোয়া ক্রিকেট চালু করার। মুস্তাক আলি ট্রফি দিয়ে সেই লক্ষ্যেই যাত্রা শুরু বোর্ডে। তবে এখনও রঞ্জি ট্রফি নিয়ে কোনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি বিসিসিআই। সচিব জয় শাহ জানিয়েছেন, মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচের সময়ে, রঞ্জি ট্রফি ও বিজয় হাজারে ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাঁরা।

মুস্তাক আলি ট্রফি দিয়ে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেট। মাথায় রাখা হবে বিভিন্ন রাজ্য সংস্থা গুলোর দেওয়া প্রস্তাব। ফলে দীর্ঘ ৮ মাস পর আবার দেশে প্রতিযোগিতা মূলক ক্রিকেট শুরু হতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন