BJP বিধায়কের বাড়ি থেকে উদ্ধার দেশি মদ, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের বাকি কয়েক ঘণ্টা। ভোটকে কেন্দ্র করে সরগরম রাজ্য-রাজনীতি মহল। এরইমধ্যে এক বিজেপি বিধায়কের বাড়ি থেকে দেশি মদ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়ায় অভিযান চালায় জেলা পুলিশ। বিধায়কের বিরুদ্ধে মদ পাঠিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: চাকরি ফেরত পেতে ফের হাইকোর্টে ববিতা, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই শুনানি

পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। এদিন গোপন সূত্রে খবর পেয়ে এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অম্লান কুসুম ঘোষ অভিযান চালায়। তাতেই বিধায়কের বাড়ির গুদাম থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ মদ। অভিযোগ, সুদীপ মুখোপাধ্যায় ও তাঁর ভাই প্রদীপ মুখোপাধ্যায় ভোটারদের প্রভাবিত করতে পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রামে এই মদ পাঠাচ্ছিলেন। এমনকি শনিবার ভোটের আগেই এই মদ একাধিক বাড়িতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। তবে আজ তল্লাশি অভিযানের জেরে সব পরিকল্পনা বানচাল হয়েছে বলেই দাবি পুলিশের।

BJP বিধায়কের বাড়ি থেকে উদ্ধার দেশি মদ, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ!

প্রসঙ্গত, কেবল এই পঞ্চায়েত ভোটে নয়, গত বিধানসভা নির্বাচনের আগেও পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল। সেইবারেও গ্রামে গ্রামে দেশি মদ পাঠিয়ে ভোটারদের প্রভাবিত করেছিলেন বলে অভিযোগ ওঠে। যদিও সেই নির্বাচনে বিজেপির টিকিটে জিতে তিনি বিধায়ক হন। এরপর গত পুরসভা নির্বাচনে ভোটারদের জন্য মাংস বিলি করছিলেন। তখন হাতেনাতে ধরা পড়েছিলেন তিনি। এমনকি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তবে পুর নির্বাচনে পরাজিত হন সুদীপ মুখোপাধ্যায়।

BJP বিধায়কের বাড়ি থেকে উদ্ধার দেশি মদ, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ!

বিজেপি বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগ উঠতেই সরব হয়েছে তৃণমূল। পুরুলিয়া জেলা তৃণমূলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা বিদায়ী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় জানান, প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে। এটি নির্বাচনী বিধি ভঙ্গ। মদ দিয়ে ভোটারদের প্রভাবিত করা যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন প্রকল্পের সুফল পাচ্ছেন মানুষজন। ফলে এই গ্রামীণ ভোটে মানুষজন তৃণমূলেই ভোট দেবে বলেই আশাবাদী তিনি।

BJP বিধায়কের বাড়ি থেকে উদ্ধার দেশি মদ, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ!

BJP বিধায়কের বাড়ি থেকে উদ্ধার দেশি মদ, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ!
BJP বিধায়কের বাড়ি থেকে উদ্ধার দেশি মদ, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত