Babita Sarkar: চাকরি ফেরত পেতে ফের হাইকোর্টে ববিতা, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই শুনানি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চাকরি ফেরত পেতে ফের হাইকোর্টের দ্বারস্থ ববিতা সরকার। প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছিলেন ববিতা। কিন্তু গত মে মাসেই ওই পদে তিনি দাবিদার নন বলে রায় দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে হাল ছাড়তে নারাজ। তাই এবার বড় দাবি নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হলেন ববিতা।

আরও পড়ুন: পঞ্চায়েতে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করুক জনগণ, শ্যামাপ্রসাদের জন্মদিনে বার্তা সুকান্তের

একাদশ-দ্বাদশ শ্রেণীর বিস্তারিত মেধাতালিকা প্রকাশ করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন ববিতা। তাঁর আইনজীবী আদালতে জানিয়েছেন, ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়ায় ৫ হাজার ৫০০ জনকে নিয়োগ করা হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ৯০৭টি বিকৃত উত্তরপত্র (ওএমআর শিট) উদ্ধার করে সিবিআই। তার মধ্যে ১৩৮ জন ছিলেন ওয়েটিং লিস্টে। ববিতার মামলা উঠেছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে।

চাকরি ফেরত পেতে ফের হাইকোর্টে ববিতা, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই শুনানি

এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের (SSC) বক্তব্য জানতে চেয়েছেন। মামলার পরবর্তী শুনানি হবে শুক্রবার। মামলাকারী ববিতা সরকারের দাবি, একাদশ-দ্বাদশের বিস্তারিত তথ্য সহ প্যানেল প্রকাশ পেলে কারা, কোথায়, কীভাবে চাকরি পেয়েছেন তা স্পষ্ট হবে। যদি প্রথম ২০ জনের মধ্যে কেউ যদি দুর্নীতির কারণে চাকরি পেয়ে থাকেন, তবে তাঁর পদ বাতিলের সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে ববিতা আবারও চাকরি পেতে পারেন।

চাকরি ফেরত পেতে ফের হাইকোর্টে ববিতা, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই শুনানি

গত বছর ২৪ জুলাই অঙ্কিতা অধিকারীর বেনিয়োগ নিয়ে প্রশ্ন তুলে দ্বারস্থ হন ববিতা। অভিযোগ ছিল, ক্ষমতার বলে অন্যায়ভাবে চাকরি দখল করে রেখেছেন মন্ত্রী কন্যা। আদালতে অভিযোগ প্রমাণিত হয়। হাইকোর্টের নির্দেশে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। সেই চাকরি পান ববিতা সরকার। কয়েকদিনের মধ্যেই চাকরি পেয়েছিলেন ববিতা। এরপর ববিতার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করেন ওই পদের অন্যতম দাবিদার অনামিকা রায়। তাঁর দাবি, ববিতার প্রাপ্ত নম্বর ৬০ শতাংশ না হওয়া সত্ত্বেও তিনি ফর্মে ৬০ শতাংশ লিখেছেণ। যে কারণে তাঁর অ্যাকাডেমিক স্কোর বেড়ে যায়। কিন্তু ববিতার থেকে অনামিকার নম্বর বেশি। এই মর্মেই ফের শুরু হয় মামলা। গত ১৬ মে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ববিতার চাকরি বাতিলের নির্দেশ দেন। সেই চাকরি পান অনামিকা।

চাকরি ফেরত পেতে ফের হাইকোর্টে ববিতা, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই শুনানি

চাকরি ফেরত পেতে ফের হাইকোর্টে ববিতা, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই শুনানি
চাকরি ফেরত পেতে ফের হাইকোর্টে ববিতা, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই শুনানি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন