UP Teacher recruitment Scam: এবার যোগীর রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি! ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম বাংলা। একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যেই চাকরি বাতিল হয়েছে ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের। চলছে সিবিআই তদন্ত। বাংলায় শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিরোধী দল বিজেপি।

আরও পড়ুনঃ অখিলেশ গড় মাতাচ্ছেন ভোজপুরী অভিনেতা নিরাহুয়া, উত্তরপ্রদেশে ফের গেরুয়া ঝড়

রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে গেল গেল রব তুলেছে গেরুয়া শিবির। প্রতিদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার বিজেপি শাসিত উত্তর প্রদেশে ফাঁস হল শিক্ষক নিয়োগে দুর্নীতি।

11 19অভিযোগ, ভুয়ো মার্কশিট, ডিগ্রি দেখিয়ে চাকরি পেয়েছে কয়েক হাজার শিক্ষক-শিক্ষিকা। তদন্ত একে একে সামনে আসছে যোগী রাজ্যের কেলেঙ্কারির ছবি। যার মূলে পৌঁছতে গত তিন বছর ধরে তদন্ত চালাচ্ছে উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষাবিভাগ এবং স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)। তাদের যৌথ তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

এবার যোগীর রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি! ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল

এবার যোগীর রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি! ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল

14 17

সরকারী তথ্য অনুসারে, তদন্তের সময় ২,৩৪৭টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং ২,৪৬১ জন জাল শিক্ষক ধরা পড়েছে। তদন্তকারী কমিটির দাবি, এটা তো হিমশৈলের চূড়ামাত্র। গোটা রাজ্যজুড়ে সঠিকভাবে তদন্ত করা গেলে যোগী আদিত্যনাথের রাজ্যে এরকম হাজার-হাজার শিক্ষক-শিক্ষিকার হদিশ মিলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর