রাজ্যের গ্রামাঞ্চলে করোনার তাণ্ডব। দেখুন জেলার চিত্র। #Exclusive

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের গ্রামাঞ্চলে করোনার তাণ্ডব, জেলায় রেকর্ড ভাঙা সংক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কনটেনমেন্ট জোনে আবার শুরু হয়েছে কড়া লকডাউন, চলবে ৭ দিন। কিন্তু রাজ্যে থামার কোন লক্ষন নেই করোনা ভাইরাসের। বাংলায় করোনা ভাইরাসের তাণ্ডব অব্যাহত। আজ রেকর্ড সৃষ্টি করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬০ জন, মৃত্যু হয়েছে ২৬ জনের।

রাজ্যের সব জেলা গুলির মধ্যে কলকাতার অবস্থা সবথেকে করুন। কলকাতায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫৪ জন, মৃত্যু হয়েছে ১৩ জনের। এদিনের ৪৫৪ জন কে নিয়ে কোলকাতায় মোট সংক্রামিত হয়েছেন ৯ হাজার ৬০৮ জন। এদিন কলকাতায় মৃত্যু সংখ্যা বেড়েছে ১৩ টি যা নিয়ে কলকাতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৪৯৯ জনের। অন্যদিকে কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৫৪১ জন এবং এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৫৬৮ জন।

Shamim Ahamed Ads

আরও পড়ুনঃ রাজ্যে একদিনেই আক্রান্ত ১৫৬০ জন! ৫% কমে গেল সুস্থতার হার। #Exclusive

অন্যদিকে উত্তর ২৪ পরগণায় এদিন জেলা জুড়ে মোট সংক্রামিত হয়েছেন রেকর্ড সংখ্যক ৩৫৭ জন যা নিয়ে মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ হাজার ৬২৯। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার জন। এদিন উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩ জনের যা নিয়ে জেলাজুড়ে সার্বিক ভাবে মৃত্যু হয়েছে ১৬৪ জনের। এই মুহুর্তে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৪৬৫  জন।

দক্ষিন ২৪ পরগণা জেলার ক্ষেত্রেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। দক্ষিন ২৪ পরগনায় এদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৬১ জন, যা এই জেলার ক্ষেত্রে রেকর্ড। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২২২৮। আজ ৪টি মৃত্যু বেড়ে জেলায় মৃত্যু হয়েছে ৩৩ জনের।

হাওড়া জেলার ক্ষেত্রে ফের ব্যাপক হারে শুরু হয়েছে সংক্রমণ, জেলায় আজ সংক্রামিত হয়েছেন ১২৭ জন যা নিয়ে মত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫২ জন। আজ হাওড়া তে মৃত্যু হয়েছে ২ জনের যা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭। এই জেলায় এখন চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৪৬ জন।

কলকাতা, উত্তর ও দক্ষিন ২৪ পরগণা, হুগলী, জলপাইগুড়ি, মালদা এবং দার্জিলিং সহ সংকটজনক রাজ্যের ১০ জেলা, রাজ্যের প্রায় ১০টি জেলায় হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এদিন প্রায় সবকটি জেলায় সংক্রমণ বেড়েছে রেকর্ড হারে। রাজ্যের গ্রামাঞ্চলে করোনার তাণ্ডব। দেখুন জেলা ভিত্তিক সার্বিক পরিসংখ্যান

WB DHFW Bulletin 12th JULY REPORT FINAL page 002

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত