ডিএ মামলায় ফের দেরি, সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি ৬ মে

ডিএ বকেয়া নিয়ে রাজ্যের অতিরিক্ত সময়ের আর্জিতে সায় সুপ্রিম কোর্টের, এপ্রিলের শেষে কমিটির রিপোর্টের অপেক্ষা—তারপরই পরবর্তী সিদ্ধান্ত

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্য সরকারি কর্মীদের বহুল প্রতীক্ষিত ডিএ মামলায় আবারও সময়সীমা বাড়ল। Supreme Court of India-এ শুনানি পিছিয়ে গিয়ে নতুন তারিখ পড়ল ৬ মে—যা আবার বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর। ফলে ডিএ বকেয়া নিয়ে অনিশ্চয়তা আরও কিছুটা দীর্ঘায়িত হল।

বুধবার শীর্ষ আদালতে শুনানির সময় রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ কমিটির সুপারিশ মেনেই ধাপে ধাপে বকেয়া মেটানোর কাজ চলছে। ইতিমধ্যেই প্রথম পর্যায়ে প্রায় ৬,০০০ কোটি টাকা সরকারি কর্মীদের দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। পাশাপাশি আরও কিছুটা সময় চেয়ে আদালতের কাছে আবেদন জানায় রাজ্য।

রাজ্যের এই আবেদনে সাড়া দেয় আদালত এবং মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে ৬ মে। জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতি Indu Malhotra-র নেতৃত্বাধীন কমিটি এপ্রিলের শেষের দিকে তাদের পরবর্তী রিপোর্ট জমা দিতে পারে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ ঠিক হতে পারে।

উল্লেখ্য, এর আগে Calcutta High Court রাজ্যকে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য যায় সুপ্রিম কোর্টে। পরে শীর্ষ আদালত নির্দেশ দেয়, মোট বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।

গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি Sanjay KarolManoj Misra-র বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, ডিএ কোনও দয়া নয়, এটি কর্মীদের আইনি অধিকার। সেই অনুযায়ী মার্চের মধ্যেই প্রথম কিস্তি মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

রাজ্য ইতিমধ্যেই প্রথম দফার অর্থ প্রদান করেছে বলে দাবি করলেও, সরকার পোষিত বিভিন্ন সংস্থার কর্মীদের অনেকেই এখনও সেই টাকা পাননি বলে অভিযোগ উঠছে। ফলে ডিএ ইস্যুতে অসন্তোষ পুরোপুরি কাটেনি।

সব মিলিয়ে, আদালতের পরবর্তী শুনানি পর্যন্ত রাজ্যের কর্মীদের অপেক্ষা জারি থাকছে—চূড়ান্ত সমাধান এখনও অধরাই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর