নজরবন্দি ব্যুরোঃ ২৪ ঘন্টায় আক্রান্ত – মৃত এবং টেস্ট; সব কিছুতেই আজ রেকর্ড রাজ্যে! অব্যাহত করোনার দুর্বার গতি, এদিন ভেঙে গেল আগের সব রেকর্ড। রাজ্যের হাতে গোনা ২ – ৩ টি জেলা বাদ দিয়ে সব জেলাতেই কার্যত বায়ুবেগে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। প্রায় প্রতিদিনই তৈরী হচ্ছে নতুন নতুন রেকর্ড। কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া বা দক্ষিন ২৪ পরগণার সাথে সম্প্রতি পাল্লা দিতে শুরু করেছে দার্জিলিং দক্ষিন দিনাজপুর বা মালদার মত উত্তরের জেলাগুলি। যদিও এত খারাপ খবরের মধ্যে সুখবর হল আজ থেকে পশ্চিম মেদিনীপুরে শুরু হয়েছে র্যাপিড আন্টিবডি টেস্ট।
আরও পড়ুনঃ রেকর্ড ভাঙা সংক্রমণ আর মৃত্যুর দিনে করোনা কে শূন্য-তে পৌঁছে দিল ঝাড়গ্রাম।


২৪ ঘন্টায় আক্রান্ত – মৃত এবং টেস্ট; সব কিছুতেই আজ রেকর্ড রাজ্যে। আজ রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৯১ জন! নতুন ২ হাজার ২৯১ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৩২১ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ৩৯ টি, যা এতদিনের মধ্যে সর্বাদিক। ৩৯ জন কে নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২২১।পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ১৬১৫ জন। এদিনের ১৬১৫ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২৯ হাজার ৬৫০ জন। এদিন ১৬১৫ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬০.১১ শতাংশ করোনা আক্রান্ত।
অন্যদিকে এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৮ হাজার ৪৫০ জন।অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত বেড়েছে ৬৩৭ জন! পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১৪ হাজার ৪০। এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৭ লক্ষ ৪৩ হাজার ৪৬৯। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৮ হাজার ২৬১ জনের।
প্রসঙ্গত ২ দিন আগে সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছেন ‘‘চলতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার সম্পূর্ণ লকডাউন। পরের সপ্তাহে আপাতত বুধবার সম্পূর্ণ লকডাউন।’’ আলাপন বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, ‘‘রাজ্যে কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।’’ তার কথায়, ‘‘বিভিন্ন স্তরের বিজ্ঞানী, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে ধারণা করা হচ্ছে যে, রাজ্যের কিছু কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ হচ্ছে।’’ সেই মত রাজ্যেজুরে চলছে লকডাউন।









