রেকর্ড ভাঙা সংক্রমণ আর মৃত্যুর দিনে করোনা কে শূন্য-তে পৌঁছে দিল ঝাড়গ্রাম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রেকর্ড ভাঙা সংক্রমণ আর মৃত্যুর দিনে করোনা বিহীন জেলা হল ঝাড়গ্রাম। শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ, গত কয়েকদিনের মতই এদিন বিপুল ভাবে বেড়েছে আক্রান্তের সংখ্যা এবং তুলনা মূলক ভাবে কমে গেছে সুস্থ হওয়ার হার। করোনা চেন ভাঙতে তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সপ্তাহে দুদিন কঠোর ভাবে লকডাউন পালন করবার। এদিন গতকালের থেকে সুস্থতার হার কিছুটা বাড়লেও গত দু সপ্তাহে সুস্থতার হার নেমেছে প্রায় ৭ শতাংশ। এদিকে আজ আক্রান্তের সংখ্যা বেড়েছে ২ হাজার ২৯১ জন, মৃত্যু হয়েছে ৩৯ জনের। যা এতদিনের মধ্যে একদিনে সর্বাধিক।

আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় আক্রান্ত – মৃত এবং টেস্ট; সব কিছুতেই আজ রেকর্ড রাজ্যে। #Exclusive

জেলার মধ্যে কলকাতায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯২ জন, এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। কোলকাতায় মোট সংক্রামিত হয়েছেন এখন পর্যন্ত ১৫ হাজার ৩৩২ জন।কলকাতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৬২৩ জনের। অন্যদিকে কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ২২ জন। আজ কলকাতায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১৪ জন। এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৬৮৭ জন। যা গতকালে থেকে বেড়েছে ৬৩। উল্লেখ্য করোনার বাড়বাড়ন্ত দেখে কলকাতার কনটেন্মেন্ট জোন বাড়িয়ে করা হয়েছে ৩২ টি।

উত্তর ২৪ পরগণায় এদিন জেলা জুড়ে মোট সংক্রামিত হয়েছেন ৬২৪ জন যা নিয়ে মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১০ হাজার ২৩০। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৫১৪ জন, আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০২ জন। এদিন উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১১ জনের যা নিয়ে জেলাজুড়ে সার্বিক ভাবে মৃত্যু হয়েছে ২৩৫ জনের। এই মুহুর্তে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৪৭১ জন। গত ২৪ ঘণ্টায় এই জেলাতে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩১১ জন।

দক্ষিন ২৪ পরগণা জেলার ক্ষেত্রেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। দক্ষিন ২৪ পরগনায় এদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৯১ জন। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮০২ জন। এদিন ৩টি মৃত্যু বেড়ে এখন পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৫৯ জনের। জেলাতে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৪৫ জন যার মধ্যে আজ সুস্থ হয়ে উঠেছেন ১৬২ জন। দক্ষিন ২৪ পরগনায় এখন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ১হাজার ৪৯৮ জন।

হাওড়া জেলায় আজ সংক্রামিত হয়েছেন ২২৫ জন যা নিয়ে মত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৬৪। আজ হাওড়া তে মৃত্যু হয়েছে ২ জনের যা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬। এই জেলায় এখন চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭৯০ জন। যা গতকালের থেকে আজ বেড়ে ৯২ জন। হাওড়াতে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৮১৮ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩১ জন।

হুগলী জেলার ক্ষেত্রে এদিন আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২হাজার ৪৩৯ জন। এই জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯ জনের, আজ বেড়েছে ৩ টি মৃত্যু। এখন জেলায় চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৮৯৮ জন। সংখ্যা টা গতকালের থেকে এদিন ৯২ বেড়েছে। অন্যদিকে রাজ্যে করোনা তাণ্ডবের মাঝে আশার আলো দেখাচ্ছে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। রেকর্ড ভাঙা সংক্রমণ আর মৃত্যুর দিনে করোনা কে শূন্য-তে পৌঁছে দিল ঝাড়গ্রাম। জেলায় এখন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা শূণ্য! দেখুন জেলা ভিত্তিক করোনা চিত্র।

WB DHFW Bulletin 22nd JULY REPORT FINAL page 002

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত