নজরবন্দি ব্যুরোঃ আতঙ্ক বাড়িয়ে রাজ্যে আজও মৃত ৬১! কিছুটা স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। দেশের সাথে তাল মিলিয়ে আজও তাহ্যের সবকটি জেলাতে দাপিয়ে বাড়ল করোনাভাইরাসের সংক্রমণ। সাথে সমানতালে বেড়ে চলল মৃত্যু মিছিল। পর্যবেক্ষকদের মতে রাজ্যে ক্রমাগত মানুষের মাস্ক পরার অনীহা সংক্রমণ বেড়ে চলার পেছনে মূল কারন।
আরও পড়ুনঃ বিজেপি নেতার হত্যা কাণ্ডে অন্তর্ঘাতের আশঙ্কা! সূত্র খুঁজছে CID
রাজ্যে অব্যাহত করোনা ঝড়। করোনা ভাইরাসের প্রভাব পড়েছে রাজ্যের সব জেলাতেই। পুরুলিয়া ঝাড়গ্রামে প্রথম দিকে সংক্রমণের গতি কম থাকলেও পরবর্তীকালে ভালই বেড়েছে সংক্রমণের গতি। আজ কলকাতা আর উত্তর ২৪ পরগনায় সংক্রমণ বেড়েছে। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৩ হাজার ৩৪৮ জন।
আজকের ৩ হাজার ৩৪৮ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৭৩ হাজার ৬৮৯ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৭ হাজার ৭১৭ জন। যা গতকালের থেকে ২৭৮ জন বেড়েছে। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৫ হাজার ১৩২ জনের। মৃত ৫ হাজার ২৫৫ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৬১ জন। পাশাপাশি গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৯ জন।
আজকের ৩ হাজার ৯ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৪০ হাজার ৭০৭ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪০ হাজার ১৪০ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ লক্ষ ৩৮ হাজার ১২৮ টি।
স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৩৮ হাজার ২০১ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭.৯৬ শতাংশ। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৭.৯৫ শতাংশ। রাজ্যের করোনা আতঙ্কের মধ্যে স্বস্তির জায়গা এই সুস্থতার হার। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান





