নজরবন্দি ব্যুরোঃ একদিকে প্রাকৃতিক বিপর্যয়, অন্যদিকে অজানা জ্বর। দুই বিপদের মাঝে যখন যবুথবু রাজ্যবাসী তখন রাজ্যে বাড়ল করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। কঠোর করোনা বিধি আরোপের ফলেই ক্রমাগত নিম্নমুখী হচ্ছিল রাজ্যের করোনা সংক্রমণ। কিন্তু কদিন হল তা আবার ধীর গতিতে ঊর্ধ্বমুখী হয়েছে। পাশাপাশি তৃতীয় ঢেউ নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে চিকিৎসক মহল।
আরও পড়ুনঃ বাবুলের পথে অশোক দিন্দা, ১ সাংসদ, ১ নেতা! দলবদলের গুঞ্জনে নিরাপত্তা প্রত্যাহার কেন্দ্রের।
এদিকে রাজ্য সরকার কিছুক্ষন আগে বুলেটিন প্রকাশ করেছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, আজ রাজ্য জুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩৭ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। গতকালের তথ্য অনুযায়ী এই সংখ্যা ছিল, আক্রান্ত ৫২৪, মৃত্যু সংখ্যা ১২। যা বেড়ে গিয়েছে এদিন। এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন, ৫৯২ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে রাজ্য জুড়ে চিকিৎসাধীন আক্রান্ত রয়েছেন ৭ হাজার ৭৪১ জন। যা গতকালের থেকে ৬৯ জন কমেছে। এখন রাজ্যে সুস্থতার গড় ৯৮.৩১%
এদিনও শতাধিক মানুষ করোনা সংক্রামিত হয়েছেন কলকাতায়। আজ মহানগরে আক্রান্ত হয়েছেন ১০৮ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। সার্বিক ভাবে কলকাতায় করোনা মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৪৩। এদিন উত্তর ২৪ পরগণা জেলাতে করোনা আক্রান্ত হয়েছে ৯৮ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। কলকাতা ছাড়া রাজ্যের আর কোন জেলাতে শতাধিক সংক্রমন না হলেও, সব জেলাতেই পাওয়া গিয়েছে করোনা রোগী।
এদিন রাজ্য জুড়ে করোনা টেস্ট হয়েছে, ৩৩ হাজার ১১৭ টি। যা নিয়ে এখন পর্যন্ত মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে, ১ কোটি ৭৭ লক্ষ ৯৭ হাজার ১৪২। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে এখন তৃতীয় ঢেউের প্রস্তুতিতে রয়েছে রাজ্য। লোকাল ট্রেন কে ছাড়পত্র না দিলেও বাদবাকি সব কিছুতেই প্রায় স্বাভাবিক বাংলা। দেখুন রাজ্যের সার্বিক পরিসংখ্যান।
রাজ্যে বাড়ল করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা, দেখুন বাংলার বুলেটিন।




