রাজ্য জুড়ে কমল করোনা আক্রান্তের সংখ্যা, আজ মৃত্যু ১২ জনের। #CoronaBulletin

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য জুড়ে কমল করোনা আক্রান্তের সংখ্যা, আজ মৃত্যু হল ১২ জনের। বাংলায় দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে থাকলেও বিশেষজ্ঞরা জানাচ্ছেন তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। তাই সে কথা মাথায় রেখেই আগাম প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে নতুন প্রকল্প। রাজ্যে নয়া এই প্রকল্প চালু হয়ে যাবে আগামী ২ সপ্তাহের মধ্যে। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে রূপরেখা।

আরও পড়ুনঃ পতাকা তুলতে দেয়নি তৃণমূল! ১৫ই আগস্টের ভাঙড় নিয়ে নাজেহাল জোটের একলা বিধায়ক

এদিকে ৭৫ তম স্বাধীনতা দিবসের করোনা বুলেটিন অনুযায়ী রাজ্যের মধ্যে সবথেকে বেশি সংক্রমণ ধরা পড়েছে উত্তর ২৪ পরগণায়। এই জেলায় আক্রান্ত হয়েছেন ৮৫ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। এরপর রয়েছে কলকাতা, মহানগরে আজ আক্রান্ত হয়েছেন ৭৭ জন, মৃত্যু হয়েছে ২ জনের। ঠিক এরপরেই রয়েছে দার্জিলিং। এই জেলাতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৭১ জন, মৃত্যু হয়েছে ১ জনের। আজ সব জেলাতেই ১০০-এর নিচে সংক্রমণ ধরা পড়েছে।

কঠোর বিধিনিষেধে বাজিমাত? রাজ্য জুড়ে কমল করোনা আক্রান্তের সংখ্যা

রাজ্য জুড়ে কমল করোনা আক্রান্তের সংখ্যা, আজ মৃত্যু ১২ জনের। #CoronaBulletin

রাজ্য জুড়ে কমল করোনা আক্রান্তের সংখ্যা, ২৪ ঘন্টায় সংক্রমন ধরা পড়েছে ৬৭৩ জনের শরীরে, আজকের আক্রান্তদের নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৮ হাজার ৫৬৩ জন। রাজ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ৭০৯ জন যা নতুন করে আক্রান্তের সংখ্যার থেকে বেশি। এখন পর্যন্ত রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন, ১৫ লক্ষ ১০ হাজার ২৩০ জন।

রাজ্যে আজ করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের, যা নিয়ে বাংলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০৩। এদিন করোনা ভাইরাসের স্যাম্পেল টেস্ট হয়েছে ৪৩ হাজার ১২৪। ১৫ই অগাস্ট রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ১ কোটি ৬৩ লক্ষ ৮৭ হাজার ১৫৭ টি। রাজ্যের সুস্থতার হার এখন ৯৮.১৬ শতাংশ। এখানে ক্লিক করে দেখুন সার্বিক পরিসংখ্যান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত