নজরবন্দি ব্যুরো: স্বাধীনতা দিবসে ফের উত্তপ্ত ভাঙড়, TMC ও ISF এর সংঘর্ষে বাড়লো উত্তেজনা। স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি ভাঙড়ে। সামাল দিতে গিয়ে নাজেহাল জোটের একলা বিধায়ক নওশাদ। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ অবশেষে তালিবানের কবজায় আফগানিস্তান! ইস্তফা আশরফ ঘানির


ভাঙড় বিধানসভা কেন্দ্রের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির অভিযোগ, এদিন সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাঁদের কর্মীদের উপর অত্যাচার করছে। তাঁরা যেখানে যেখানে স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন করতে গিয়েছেন, সেখানেই তৃণমূল ঝামেল করেছে। এমনকি এর প্রতিবাদ করলে বেশ কয়েকজন কর্মীকে মারধরও করা হয়।
স্বাধীনতা দিবসে ফের উত্তপ্ত ভাঙড়, এলাকার তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ বিধায়ক নওশাদের। তিনি আরও জানান, আহত কর্মীরা হাসপাতালেও যেতে পারেনি। সেখানেও তৃণমূল দুষ্কৃতীরা ছিল! অপরদিকে নওসাদ সিদ্দিকীর অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা কাইজার আহমেদ ।
তিনি দাবি করেন নলমুড়িতে আইএসএফ কর্মীরা তাঁদের কর্মীদের উপর আক্রমণ হানে। ঘটনায় তাঁদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা। যদি কাউকে পুলিশ গ্রেফতার না করে তবে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন। পাশাপাশি নওসাদ জানান , “নলবলীতে ফ্ল্যাগ হোস্টিংয়ের কথা ছিল।


পতাকা তুলতে দেয়নি তৃণমূল! ১৫ই আগস্টের ভাঙড় নিয়ে নাজেহাল জোটের একলা বিধায়ক
খবর আসে বাঁশ পুতে আমাদের কর্মীরা জাতীয় পতাকরা উত্তোলনের প্রস্তুতি নিচ্ছিল, সে সময় তৃণমূল নেতা কাইজার আহমেদের নেতৃত্বে এবং স্থানীয় তৃণমূল প্রধান কিছু অ্যান্টিসোশ্যাল নিয়ে এসে আমাদের কর্মীদের ব্যাপক মারধর করে। চারজন আহত হয়। এমনকি চিকিৎসার জন্য হাসপাতালেও যেতে পারছে না। হাসপাতালের মুখে অ্যান্টিসোশ্যাল বসে রয়েছে। তারা সেখানেও আবার মারধর করে তাড়িয়ে দেয়।”







