Covid19 Update: বাংলায় ঊর্দ্ধমুখী কোভিডের গ্রাফ, বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজও হাজারের দোরগোড়ায় রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। এই পরিস্থিতি কার্যত স্থিতিশীল পর্যায়ে রয়েছে গত কয়েকদিন। তবে গতকালের থেকে বেড়েছে দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা। তবে এদিন পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ২.৯ শতাংশে। এদিকে উৎসবের মরশুম এখনও শেষ হয়নি, চলছে জগদ্ধাত্রী পুজো। তাই এই পরিস্থিতিতে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।

আরও পড়ুনঃ Kolkata Metro News: ১৪ নভেম্বর থেকে বাড়ছে মেট্রো চাপার খরচ!

কিছুক্ষন আগে করোনার বুলেটিন প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬০ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। আজ কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩৩ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। সার্বিক ভাবে কোলকাতার চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা এখন ২ হাজার ১৫২। কলকাতায় এখন পর্যন্ত করোনার কবলে প্রাণ হারিয়েছেন ৫ হাজার ১৯০ জন।

এদিকে সংক্রমণ অব্যাহত রয়েছে উত্তর ২৪ পরগণা জেলাতেও। এদিন এই জেলায় আক্রান্ত হয়েছেন ১৪৮ জন, মৃত্যু হয়েছে ৫ জনের। তারপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলা। এই জেলায় গত ২৪ ঘন্টায় ৭৬ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। মৃত্যু হয়েছে ১ জনের। এর পরেই স্থান হুগলীর। আজ হুগলী জেলাতে আক্রান্ত হয়েছেন ৭২ জন। তবে মৃত্যু হয়নি কারও।

দক্ষিণ বঙ্গের পাশাপাশি উত্তর বঙ্গেও থাবা বসিয়েছে করোনা ভাইরাস। এদিন দার্জিলিং জেলাতে আক্রান্ত হয়েছেন ৪৪ জন। যা নিয়ে আজ ১৫ জন সক্রিয় আক্রান্ত বেড়েছে এই জেলায়। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে এক জনের। দার্জিলিং জেলায় এখন পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে ৫৪৫ জন মারা গিয়েছেন। পাহাড়ে এই মুহুর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৮৯ জন। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন।

এদিকে রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৮১৯ জন, যা নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৭৪৫ হাজার ১৫২। এদিন করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ৪১ হাজার ১১৩। রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৬ লক্ষ ৫৪ হাজার ৩২২ টি। এখন রাজ্যে করোনা সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। দেখুন সম্পুর্ণ বুলেটিন

উৎসবের মরশুম এখনও শেষ হয়নি, এদিকে ফের বাংলায় ঊর্দ্ধমুখী কোভিডের গ্রাফ চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।

বাংলায় ঊর্দ্ধমুখী কোভিডের গ্রাফ, বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা।
বাংলায় ঊর্দ্ধমুখী কোভিডের গ্রাফ, বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা।
বাংলায় ঊর্দ্ধমুখী কোভিডের গ্রাফ, বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা।
বাংলায় ঊর্দ্ধমুখী কোভিডের গ্রাফ, বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা।

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত