নজরবন্দি ব্যুরোঃ ভাড়া বাড়ছে মেট্রোর। সাধারণ মানুষের প্রতিদিনের সহজ যাতায়াতের মাধ্যমের ভাড়া এবার বাড়ছে। মেট্রো নাকি লসে চলছে, আর তা পুড়ন করতে নানা কৌশল অবলম্বন করেও মেট্রো রেল লাভের মুখ দেখতে পাচ্ছে না। তাই বারবার নানা সিদ্ধান্ত নিয়ে চলেছে মেট্রো কর্তারা।
আরও পড়ুনঃ কয়লাকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, সচিবকে এখনই গ্রেফতার নয়


মেট্রোর ভাড়া বাড়ানো হয়েছে, টোকেন তুলে দেওয়া হয়েছে, রুট বাড়ানো হচ্ছে। আর এবার বাড়ানো হচ্ছে স্মার্ট কার্ডের দাম ও সিকিউরিটি ডিপোসিট। আগে প্রথমবারের জন্য স্মার্ট কার্ড করতে গেলে ১০০ টাকা দিতে হত।

এখন দিতে হবে ১২০ টাকা। আগে সিকিউরিটি ডিপোসিট রাখতে হত ৬০ টাকা। এখন সেটা বেড়ে হচ্ছে ৮০ টাকা। অর্থাত্, দু-ক্ষেত্রেই ২০ টাকা করে বাড়াল মেট্রো। এই নিয়ম চালু হচ্ছে ১৪ নভেম্বর থেকে।
১৪ নভেম্বর থেকে বাড়ছে মেট্রো চাপার খরচ!
এর ফলে নিত্যযাত্রীদের পকেট থেকে বেরোবে আরও বেশি টাকা। এক দিকে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। আর এবার তার সাথে যুক্ত হল মেট্রো ভাড়া। জানিয়ে চিন্তার ভাঁজ নিত্যযাত্রীদের কপালে।









