এক ধাক্কায় বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস বঙ্গে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এক ধাক্কায় বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, যেন তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস বঙ্গে! বাংলায় দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে থাকলেও বিশেষজ্ঞরা জানাচ্ছেন তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। তাই সে কথা মাথায় রেখেই আগামী ১৫ই অগাস্ট পর্যন্ত নতুন গাইডলাইন বেঁধে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সাথে নাইট কার্ফু। রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত বন্ধ সবকিছু। জনগন নির্দেশিকা না মানলে চলছে ধরপাকড় সাথে জরিমানা।

আরও পড়ুনঃ ৬৯ টাকায় জিও-র দুর্দান্ত অফার! দেখুন কি কি পাচ্ছেন

এদিন রাজ্যের প্রায় সব জেলাতেই এক ধাক্কায় বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। সব থেকে সংক্রামিত জেলা উত্তর ২৪ পরগণা। এই জেলায় আক্রান্ত হয়েছেন ১১৬ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। এরপর রয়েছে কলকাতা, এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৭৭ জন, মৃত্যু হয়েছে ১ জনের। তারপরেই রয়েছে দার্জিলিং। পাহাড়ি জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৬৪ জন। মৃত্যু মুক্ত এই জেলা। ঠিক এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগণা। দক্ষিণ ২৪ পরগণায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৫৬ জন, মৃত্যু হয়েছে ১ জনের।

এক ধাক্কায় বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস বঙ্গে!

আজ বাংলায় করোনা আক্রান্ত ৮২৬। আজকের আক্রান্তদের নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩০ হাজার ৮৫০ জন। রাজ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ৮৩৮ জন যা নতুন করে আক্রান্তের সংখ্যার থেকে সামান্য বেশি। এখন পর্যন্ত রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন, ১৫ লক্ষ ১ হাজার ৯২৫ জন। রাজ্যে এদিন করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের।

যা নিয়ে বাংলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১৮০। এদিন করোনা ভাইরাসের স্যাম্পেল টেস্ট হয়েছে ৫২ হাজার ৪৮১। ৪র্থ অগাস্ট রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ১ কোটি ৫৯ লক্ষ ০৩ হাজার ৩১৯ টি। রাজ্যের সুস্থতার হার এখন ৯৮.১১ শতাংশ। এখানে ক্লিক করে দেখুন সার্বিক পরিসংখ্যান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন