নজরবন্দি ব্যুরোঃ ৬৯ টাকায় জিও-র দুর্দান্ত অফার! মুকেশ আম্বানির কোম্পানি ‘জিও’, টেলিকম দুনিয়ায় আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। খুব কম পয়সায় কিভাবে কথা বলা যায়, খুব কম পয়সায় কিভাবে ইন্টারনেট ব্যবহার করা যায় তা জনসাধারণকে শিখিয়েছে জিও।
আরও পড়ুনঃ পুরনো নোট কয়েন বিক্রি করে লক্ষাধিক টাকা পাবার আশা করছেন? সাবধান করল রিজার্ভ ব্যাঙ্ক


আর সেই জন্যই দেশের অন্যান্য টেলিকম কোম্পানী গুলির চেয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছে মুকেশের এই কোম্পানি। বাজারে বেশ কিছু জনপ্রিয় অফার রয়েছে জিও-র। এবার তার সাথে আরো একটা দুর্দান্ত অফার নিয়ে বাজারে এসেছে জিও।

আপনি যদি ডেটা কম ব্যবহার করেন যদি আপনার ফোন শুধু কথা বলার জন্য ব্যবহার করেন তাহলে জিও-র এই দুর্দান্ত অফার আপনার লাগবেই লাগবে। নতুন অফারে আপনাকে খরচ করতে হবে মাত্র ৬৯ টাকা। আর তার বদলে আপনি পেয়ে যাবেন গোটা মাসের আনলিমিটেড ফ্রি কল।
অর্থাৎ ৬৯ টাকার রিচার্জ করলেই আপনি কথা বলতে পারবেন আপনার প্রিয় মানুষদের সাথে সারাদিন। আর সেই ব্যবস্থা করে দিচ্ছে একমাত্র জিও। জিও-র জনপ্রিয় অফারের মধ্যে যেমন আরো রয়েছে ১৯৯ টাকার প্ল্যান যার ভেলিডিটি ২৮ দিনের। ভয়েস কল আনলিমিটেড এবং প্রতিদিন দেড় জিবি করে ডাটা।



এছাড়াও আরও একটি অফার জিও রয়েছে ৭৪৯ টাকার। এই অফার মূলত সেইসব গ্রাহকদের জন্য যারা কম ডাটা খরচ করেন অথচ তাদের কাছে কোন ভালো প্ল্যান নেই। এই রিচার্জ প্ল্যান ভ্যালিডিটি পুরো ৩৩৬ দিনের। এই প্লানে আপনি পাবেন ২৮ জিবি ফ্রি ডাটা অর্থাৎ মাসে দুই জিবির একটু বেশি।
৬৯ টাকায় জিও-র দুর্দান্ত অফার! দেখুন কি কি পাচ্ছেন
আর তার সাথে বিনামূল্যে ৫০ টি এসএমএস প্রতিদিন। আর আনলিমিটেড কল তো থাকছেই। তাই জিও গ্রাহক দের জন্য সুখবর তো বটেই সঙ্গে যারা শুধুমাত্র কল করেন তাদের জন্য তো খুব সস্তায় জিওর এই ৬৯ টাকার অফার।







