মস্তিস্কে হানা দিয়ে দীর্ঘকালীন প্রভাব বিস্তার করোনার, চিন্তা বাড়ছে চিকিৎসকদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মস্তিস্কে হানা দিয়ে দীর্ঘকালীন প্রভাব বিস্তার করোনার, চিন্তা বাড়ছে চিকিৎসকদের ।এ যেন গোদের উপর বিষফোঁড়া। একে করোনায় রক্ষা নেই সাথে প্রভাব ফেলছে তার দীর্ঘকালীন প্রভাব। যার প্রধান প্রভাব পড়ছে মস্তিস্কের উপর। দীর্ঘকালীন সময়ের জন্য।হাতের কাছে রাখা জলের বোতলকে কেউ ভাবতে শুরু করছেন মোবাইল! যা যা কিনে বাড়ি এসেছিলেন, কিছু ক্ষণ পরে ফের বাজারে গিয়ে সেগুলিরই বরাত দিচ্ছেন কেউ।

আরও পড়ুনঃধর্মের টানে অভিনয় জীবনের সমাপ্তি! সোশ্যাল মিডিয়া থেকে ছবি মুছে ফেলার অনুরোধ জায়রা ওয়াসিমের

কেউ আবার গান শুনতে শুনতে হঠাৎ কেঁদে ফেলছেন, বাড়ির ঠিকানা বা দুপুরে কী খেয়েছেন মনেই করতে পারছেন না। কেউ আবার আসল খবর না জেনেই হাসপাতালে শুয়ে বাড়ির লোককে ফোন করে বলছেন,‘‘আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। ডাক্তাবাবুরা বলেছেন!’’শুধু ফুসফুস বা হৃদ্‌যন্ত্র নয়, গত কয়েক মাসে রোগীর মস্তিষ্কেও এমনই দাপট দেখাচ্ছে করোনাভাইরাস। চিকিৎসকেরা যাকে বলছেন কোভিড এনকেফ্যালোপ্যাথি। যার জেরে আক্রান্ত হওয়ার কয়েক দিনের মধ্যেই নিজের পরিচিতি বা পারিপার্শ্বিক প্রায় ভুলতে বসছেন রোগী। সর্বক্ষণ থাকছে ঝিমুনি ভাব।

অনেক ক্ষেত্রে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর মস্তিষ্কেও প্রভাব ফেলছে এই কোভিড এনকেফ্যালোপ্যাথি। যা থেকে রক্ষা পাননি স্বয়ং সৌমিত্র চট্টোপাধ্যায়ও। শিল্পীর মৃত্যুর পরে তাঁর মেডিক্যাল বোর্ডের সদস্য চিকিৎসকেরা জানিয়েছেন, কোভিড এনকেফ্যালোপ্যাথিই আরও জটিল করে তুলেছিল বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থা।এসএসকেএম হাসপাতালের শাখা, বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের চিকিৎসক বিমানকান্তি রায় জানাচ্ছেন, এনকেফ্যালন-এর অর্থ মস্তিষ্ক।  আর প্যাথজ় অর্থাৎ অসুখ।

যার অর্থ, মস্তিষ্কের অসুখ এনকেফ্যালোপ্যাথি। তিনি বলেন, ‘‘বিভিন্ন কারণে এটা হতে পারে। ধরা যাক, টিউমারের জন্য কারও মস্তিষ্কের প্রেসার বেড়ে গেল, সেখানে চোট লাগল বা স্ট্রোক হল। মস্তিষ্কের যে কোনও ধরনের গঠনগত বদলকেই এ ক্ষেত্রে ধরা যেতে পারে। ভাইরাল ইনফেকশন মস্তিষ্কে পৌঁছলেও এমন হতে পারে।’’ বিমানবাবু আরও বলেন, ‘‘কিছু রোগের ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি হয়। সদ্য তৈরি হওয়া সেই অ্যান্টিবডি বহু ক্ষেত্রে রোগীর কোষগুলিকে অপরিচিত ভাবতে শুরু করে। করোনার ক্ষেত্রেও শরীরে অ্যান্টিবডি তৈরি হয়।

মস্তিস্কে হানা দিয়ে দীর্ঘকালীন প্রভাব বিস্তার করোনার, চিন্তা বাড়ছে চিকিৎসকদের ।সেই অ্যান্টিবডি মস্তিষ্কের কোষকে অপরিচিত মনে করে আঘাত করতে শুরু করলেই হয় মুশকিল। এক হতে পারে, কোভিড সরাসরি মস্তিষ্কে আঘাত করছে। অথবা অ্যান্টিবডি মস্তিষ্কে আঘাত করে এনকেফ্যালোপ্যাথি তৈরি করছে।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত