এই আকালেও…মেদিনীপুরের সরকারি হাসপাতাল থেকে চুরি গেলো করোনার টিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই আকালেও…মেদিনীপুরের সরকারি হাসপাতাল থেকে চুরি গেলো করোনার টিকা, মাথায় হাত হাসপাতাল কর্তৃপক্ষের। এদিকে গোটা দেশ জুড়ে টিকার আকাল। করোনার দ্বিতীয় ঢেউ ্কার্যত মৃত্যু মিছিল আর সংক্রমণ জারি রেখে থামিয়ে দিয়েছে গোটা জনজীবন। দিকে দিকে আক্রান্ত মানুষ। এতদিন পর্যন্ত চারদিকে শুধু অক্সিজেন আর বেডের হাহকার ছিলো। গত কয়েকদিনে সেই সমস্যা কিছুটা সমাধান হলেও, দেশ জুড়ে টিকার আকাল মারাত্মক।

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত দেখভালের সকলেই, তবু হাসপাতালে যেতে নারাজ বুদ্ধবাবু

স্বাভাবিক ভাবেই টিকা সংকট আমাদের রাজ্যেও। কঠিন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ১৮ বছরে উর্দ্ধের সকলকে টিকাকরণের কথা ঘোষণা করলেও বাড়ন্ত টিকা। টিকা শেষ হয়ে যাওয়ায় একাধিক জায়গায় বন্ধ রাখতে হচ্ছে টিকাকরণ প্রক্রিয়া। এর মধ্যেই মেদিনীপুরের সরকারি হাসপাতাল থেকে খোয়া গেলো করোনার টিকা।

ঘটনা ঘটেছে শালবনি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে, হাসপাতালের রেফ্রিজারেটর থেকে উধাও ১৬ টি কোভ্যাক্সিনের ভায়াল। ১ টি ভায়াল থেকে ১০ জনকে টিকার ডোজ দেওয়া হয়, সেদিক থেকে ১৬ টি ভায়াল অর্থাৎ ১৬০ জনে টিকার ডোজ গায়েব হাসপাতালের রেফ্রিজারেটর থেকে। ঘটনার আকস্মিকতায় মাথায় হাত হাসপাতাল কর্তৃপক্ষের।

এই আকালেও…মেদিনীপুরের সরকারি হাসপাতাল থেকে চুরি গেলো করোনার টিকা, শালবনি সুপার স্পেশ্যালিটির  এক কর্মী জানান, স্বাভাবিক নিয়মেই রেফ্রিজেটরে রাখা হয়েছিল ভ্যাক্সিন। সেখান থেকে বের করতে গিয়েই চোখে পড়ে গোটা ১৬ টা ভায়াল উধাও। এই আকালের বাজারে এক সঙ্গে ১৬০ ডোজ খুইয়ে দিশেহারা সকলেই। স্থানীয় পুলিশ তদন্তে নেমেছে ইতিমধ্যেই। তবে রেফ্রিজারেটরের কাছে কোন CCTV না থাকায় কে বা কারা এই কাজ করেছে তা বোঝা যায়নি। তদন্তের স্বার্থে হাসাপাতালের সকলকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, খতিয়ে দেখা হচ্ছে পার্শ্ববর্তি এলাকাও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর