করোনা থাকবে ১ বছর, তাই ১ বছর ফ্রি রেশন দিচ্ছেন মুখ্যমন্ত্রী! কেষ্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার তাণ্ডব রাজ্য জুড়ে, আজ আক্রান্ত ১৩৪৪! মৃত বেড়ে ৯০৬। এই অবস্থায় অদ্ভুত দাবি করলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন এক সভায় তিনি জানিয়ে দেন, করোনা থাকবে ১ বছর সেই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এক বছর ফ্রি তে রেশন দিচ্ছেন।

শনিবার লাভপুরে তৃণমূলের বুথভিত্তিক কর্মী সম্মেলন ছিল। সেই কর্মী সম্মেলনে তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সতর্ক হয়ে যান। পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে বসে থাকবেন না। নিজের কাজ নিজে করুন। মানুষকে পরিষেবা দিন। সব মানুষ কাজ করতে পারবে না। তাদের পাশে দাঁড়ান।” অন্যদিকে করোনা ভাইরাস নিয়ে তাঁর ব্যাখ্য, করোনা থাকবে ১ বছর! তিনি বলেন “করোনা ভাইরাসের দাপট এক বছর থাকবে, তার জন্য রেশনে রাজ্যবাসীর এক বছরের খাবার ফ্রি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মানুষ কাজ করতে পারবে না, সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।”

Shamim Ahamed Ads

আরও পড়ুনঃ ৩ দিনেই লক্ষাধিক আক্রান্ত! ফের কড়া লকডাউনের পথে দেশ?

এদিকে গত কয়েক দিন ধরেই রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গতকাল নজিরবিহীন ভাবে একদিনেই সংক্রামিত হন ১ হাজার ১৯৮ জন এবং মৃত্যু হয় ২৬ জনের। কিন্তু আজ সেই সংখ্যাও পেরিয়ে গিয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া এবং হুগলী তে কার্যত বেলাগাম করোনা ভাইরাস। বাদ নেই উত্তরের জেলা গুলিও, কার্যত সংকট জনক পরিস্থিতি মালদা, দিনাজপুর বা দার্জিলিং জেলাতেও।

আরও পড়ুনঃ রাঘব বোয়ালদের আড়াল করা হচ্ছে ত্রান চুরি কাণ্ডে, বিস্ফোরক রাজীব।

করোনার দূর্বার গতি রাজ্যে আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৪ জন, যা রেকর্ড। নতুন ১৩৪৪ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৫৩ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ২৬ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৬।

পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৬১১ জন। এদিনের ৬১১ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৯৫৯ জন। এদিন ৬১১ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৩.১১ শতাংশ করোনা আক্রান্ত। যা ক্রমাগত কমছে চলতি সপ্তাহে । অন্যদিকে এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ৯ হাজার ৫৮৮ জন।

অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত বেড়েছে ৭০৭ জন! পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১১ হাজার ৪০৩ টি, যা এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৬ লক্ষ ৫ হাজার ৩৭০। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৬ হাজার ৭২৬ জনের। কার্যত করোনার তাণ্ডব রাজ্য জুড়ে!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত