ভারতে ৯৯ চিকিৎসকের মৃত্যু করোনায়! ভ্যাকসিনের সুখবর দিলেন ট্রাম্প। #MidnightBreaking

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতে ৯৯ চিকিৎসকের মৃত্যু করোনায়! ভ্যাকসিনের সুখবর দিলেন ট্রাম্প। দেশ জুড়ে দূর্বার গতিতে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। লকডাউন হালকা করার পরেই দেশজুড়ে দ্রুত গতিতে ছড়াতে শুরু করেছে এই মারন ভাইরাসের সংক্রমণ। করোনা ভাইরাসের কবল থেকে মুক্তি যে সহজে মিলবে না তা বলে দিচ্ছে পরিসংখ্যান। গত কয়েকদিন ধরে প্রতিদিন প্রায় ৩০ হাজার মানুষ সংক্রামিত হচ্ছেন এই ভাইরাসে।

আরও পড়ুনঃ কোভিড যোদ্ধার মৃত্যু হলে চাকরি পাবেন পরিবারের ১ জন। ঘোষনা মুখ্যমন্ত্রীর।

ভারতে ৯৯ চিকিৎসকের মৃত্যু করোনায়! দেশজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ লক্ষ ৭০ হাজার ১৭৯ জন। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লক্ষ ১৩ হাজার ৭৩৫ জন। এখন দেশে চিকিৎসাধীন রয়েছেন ৩ লক্ষ ৩১ হাজার ১১৬ জন। দূর্ভাগ্যের বিষয় দেশে মৃত্যু হয়েছে এখন পর্যন্ত ২৪ হাজার ৯২৯ জনের। দেশের এই বিপুল আক্রান্তের মধ্যে রয়েছেন ১ হাজার জন চিকিৎসক, যাঁদের মধ্যে ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন ৯৯ জন। বুধবার এ কথা জানিয়েছে ইন্ডিয়ার মেডিকেল অ্যাসোসিয়েশন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৮ জন বিএসএফ জওয়ান। এই ৬৮ জন জওয়ান কে নিয়ে বিএসএফ-এ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৯৩ জন। তাঁদের মধ্যে ১ হাজার ৬০ জন সুস্থ হয়ে গিয়েছেন। এবং চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৪ জন। পাশাপাশাই আজ ৩৫ জন আইটিবিপি জওয়ান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা নিয়ে  মোট ৭০৪ জন আইটিবিপি জওয়ান করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৫৬ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৩৪৮ জন জওয়ান।

অন্যদিকে তাতপর্যপূর্ণ ভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম একটি ট্যুইট করেছেন এদিন। তিনি ট্যুইটে শুধু লিখেছেন ভ্যাকসিনের সুখবর! ের বেশি কিছুই লেখেন নি তিনি। তাঁর এই ট্যুইট জ্বল্পনা বাড়িয়েছে তাহলে কি আমেরিকা করোনা ভাইরাসের ভ্যাক্সিন প্রস্তুত করে ফেলেছে!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর