রাজ্যে কমল সুস্থতার হার; প্রায় সব জেলায় বাড়ল করোনা সংক্রমণ।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত কয়েক দিন ধরেই করোনা ভাইরাসের তাণ্ডব চলছে পশ্চিমবঙ্গে। রাজ্যে কমল সুস্থতার হার; প্রায় সব জেলায় বাড়ল করোনা সংক্রমণ। বাদ নেই উত্তরের জেলা গুলিও, কার্যত সংকট জনক পরিস্থিতি দার্জিলিং জেলায়।অন্যদিকে সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে দেশে প্রতিদিনই তৈরী হচ্ছে নতুন নতুন রেকর্ড। তেমনই আজও বাংলায় অব্যাহত করোনার তাণ্ডব।

সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে দেশে প্রতিদিনই তৈরী হচ্ছে নতুন নতুন রেকর্ড। আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮৬১ জন।নতুন ৮৬১ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৯৮৭ জন। পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে।

এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ২২ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৯। অন্যদিকে এদিন রাজ্যে কমল সুস্থতার হার। য়াজ রাজ্যে সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৬৬.২৭ শতাংশ।

এদিকে একই ভাবে রাজ্যের সব জেলা গুলির মধ্যে কলকাতার হাল সবচেয়ে খারাপ। কলকাতায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮১ জন, যা কলকাতায় করোনা সংক্রমণের ইতিহাসে সর্বোচ্চ। এদিনের ২৮১ জন কে নিয়ে কোলকাতায় মোট সংক্রামিত হয়েছেন ৭ হাজার ৩৮৯ জন। এদিন কলকাতায় মৃত্যু সংখ্যা বেড়েছে ১০ টি যা নিয়ে কলকাতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৪২৮ জনের। অন্যদিকে কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৫৪৬ জন এবং এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৪১৫ জন

উত্তর ২৪ পরগণা এদিন জেলাজুড়ে মোট সংক্রামিত হয়েছেন ১৮১ জন যা নিয়ে মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৪১। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ২৯৯ জন এবং এদিন ৭ টি বেড়ে মোট মৃত্যু হয়েছে ১২৯ জনের। জেলা জুড়ে এখন চিকিৎসাধীন ১ হাজার ৫১৩ জন।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় হাওড়া তে মোট সংক্রামিত হয়েছেন ৯৭ জন, যা নিয়ে জেলায় মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২১৮ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ২৬৭ জন এবং মৃত্যু হয়েছে ১০৯ জনের। এই মুহুর্তে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ৮৪২ জন।

দক্ষিন ২৪ পরগণা জেলার ক্ষেত্রেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। দক্ষিন ২৪ পরগনায় এদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৪ জন, যা নিয়ে মত আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৫৩। এই জেলায় মৃত্যু হয়েছে ৩২ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৪৬ জন এবং ৬৭৫ জন চিকিৎসাধীন। পাশাপাশি উত্তরের জেলা দার্জিলিং এ এদিন আক্রান্ত বেড়েছে ব্যাপক ভাবে। এদিন দার্জিলিং এ করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪ জন, যা নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৭। এই জেলায় মৃত্যু হয়েছে ১০ জনের।
দেখুন সার্বিক পরিসংখ্যান

WB DHFW Bulletin 6th JULY REPORT FINAL page 002

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর