নজরবন্দি ব্যুরোঃ একদিনে ৬৮ হাজার ৭৫৩ টি স্যাম্পেল টেস্ট! বিজ্ঞাপন বা আত্মপ্রচারে নয় কেরলের মুখ্যমন্ত্রী বুঝেছিলেন ভয়ঙ্কর করোনা নামের এই দৈত্যের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি আগেভাগে না নিলে করোনার ভয়ঙ্কর থাবায় উজাড় হবে গোটা কেরল। কেরলের সাফল্যের গল্প এখন মিথ, সারা ভারতবর্ষের কাছে একটা মডেল। না যাদু ছিল না কেরল সরকারের কাছে ,ছিল পূর্বপ্রস্তুতি। সরকারের বিরুদ্ধে করোনা আক্রান্তের সংখ্যা লুকিয়ে ফেলার অভিযোগ নেই,বরং ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলে কেরলে।কোভিড-১৯এর বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারির পর যেমন কেরল সরকার করোনার বিরুদ্ধে যুদ্ধ জয়ের প্রস্তুতি নিয়েছে। সরকারি পদক্ষেপ দ্রুত কার্যকর করেছে এবং সাফল্য পেয়েছে।
আরও পড়ুনঃ দুই মেদিনীপুরে ব্যাপক সংক্রমণ; রাজ্যের গ্রামাঞ্চলে থাবা করোনার।


কেরলের সাধারণ মানুষ ধন্য ধন্য করছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সদিচ্ছা কে। যেভাবে মাঠে ঘাটে না বেরিয়ে প্রশাসন এবং স্বাস্থকর্মীদের নিয়ন্ত্রনের মাধ্যমে জনগন কে সুরক্ষিত করেছেন তিনি তা এক কথায় মিরাকেল।কান্নুরের এক বাসিন্দা তাঁর মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে বলেন জানি উনি ঈশ্বর মানেন না কিন্তু উনি যা করেছেন তা আসলে ঈশ্বরের কাজ!
উল্লেখ্য, করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করতে কদিন আগেই কমান্ডো নামিয়েছে কেরল। চরম সংক্রামিত এলাকায় ঢোকা বেরনো বারন। তাই মাথায় রাখা হয়েছে বাসিন্দাদের জীবনধারণের দিকটি। বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী, প্রয়োজনে খাওয়ারও।
এদিকে কেরল প্রথম দিকে করোনার সংখ্যা কে প্রায় শূণ্যতে নামিয়ে আনলেও ফের ব্যাপক সংক্রমণ শুরু হয় রাজ্যে। তবে মৃত্যু মিছিল ঠেকাতে সক্ষম হয়েছে কেরল। রাজ্যে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৩১ জন। এই আক্রান্ত সংখ্যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৪৫৪ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৪৩৮ জন।
একদিনে ৬৮ হাজার ৭৫৩ টি স্যাম্পেল টেস্ট! অন্যদিকে রাজ্য জুড়ে মৃত্যু হয়েছে মাত্র ৩৫ জনের। অন্য একটি সংখ্যা খুব তাৎপর্যপূর্ণ তা হল, কেরলে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ১২ হাজার ৩৮৬ জনের এবং প্রতি ১০ লক্ষ টেস্ট পিছু আক্রান্ত হয়েছেন ২৫৪ জন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল করোনা প্রতিরোধ করতে ব্যপক হারে টেস্ট করা শুরু করেছে কেরল। অবিশ্বাস্য হলেও সতি যে কেরল গত ২৪ ঘন্টায় টেস্ট করেছে ৬৮ হাজার ৭৫৩ টি স্যাম্পেল, যার মধ্যে সংক্রমণ ধরা পরেছে ৬০৮ জনের।









