মহালয়ার আগের দিন রাজ্যে করোনা আক্রান্ত ৬১৯, মৃত্যু ১১ জনের। #Covid19

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কঠোর করোনা বিধি আরোপের ফলেই ক্রমাগত নিম্নমুখী হচ্ছিল রাজ্যের করোনা সংক্রমণ। কিন্তু কদিন হল আবার দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে। পাশাপাশি তৃতীয় ঢেউ নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে চিকিৎসক মহল। অন্যদিকে সামনেই আসন্ন বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। তাঁর মাঝে এই সংক্রমণ বৃদ্ধির ইঙ্গিতে কিছুটা শঙ্কিত চিকিৎসক মহল। এদিকে মহালয়ার আগের দিন রাজ্যে করোনা আক্রান্ত ৬১৯, মৃত্যু হল ১১ জনের।

আরও পড়ুনঃ মেটানো হচ্ছে না বিল, বিদ্যুৎ পরিষেবা ছিন্ন হতে চলেছে আফগানিস্থানে

রাজ্য সরকার কিছুক্ষন আগে বুলেটিন প্রকাশ করেছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, আজ রাজ্যে করোনা আক্রান্ত ৬১৯ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। সংক্রমণ সামান্য বেড়েছে এদিন। তবে বাড়েনি মৃত্যু সংখ্যা। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৬০১ জন, মৃত্যু হয়েছিল ১১ জনের। এদিকে আজ রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৩৭ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে রাজ্য জুড়ে চিকিৎসাধীন আক্রান্ত রয়েছেন ৭ হাজার ৫৭৫ জন। যা গতকালের থেকে ২৯ জন কমেছে এদিন। এখন রাজ্যে সুস্থতার গড় ৯৮.৩২ শতাংশ।

আজকের বুলেটিন বলছে, গত ২৪ ঘন্টায় মহানগর কলকাতায় আক্রান্ত হয়েছেন ১২৬ জন, আজ মৃত্যু হয়েছে ৩ জনের। সার্বিক ভাবে কলকাতায় করোনা মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৮০। এদিন উত্তর ২৪ পরগণা জেলাতে করোনা আক্রান্ত হয়েছেন ১১৫ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। কলকাতা আর উত্তর ২৪ পরগণা বাদে রাজ্যের কোন জেলাতে শতাধিক সংক্রমন হয়নি। তবে সব জেলাতেই পাওয়া গিয়েছে করোনা রোগী।

এদিন রাজ্য জুড়ে করোনা ভাইরাসের টেস্ট হয়েছে, ৩৫ হাজার ৩৩৬ টি। যা নিয়ে এখন পর্যন্ত মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে, ১ কোটি ৮৩ লক্ষ ২৫ হাজার ২১২। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে এখন তৃতীয় ঢেউয়ের প্রস্তুতিতে রয়েছে রাজ্য। লোকাল ট্রেন কে ছাড়পত্র না দিলেও বাদবাকি সব কিছুতেই প্রায় স্বাভাবিক বাংলা। দেখুন রাজ্যের সার্বিক পরিসংখ্যান

মহালয়ার আগের দিন রাজ্যে করোনা আক্রান্ত ৬১৯, মৃত্যু ১১ জনের। দেখুন আজকের বুলেটিন। 

মহালয়ার আগের দিন রাজ্যে করোনা আক্রান্ত ৬১৯, মৃত্যু ১১ জনের।
মহালয়ার আগের দিন রাজ্যে করোনা আক্রান্ত ৬১৯, মৃত্যু ১১ জনের।

b306c10968ce42f4952a2020afda8dc8 0001

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর