বাংলায় দ্রুত কমছে করোনা সংক্রমণের গতি, তবে আতঙ্ক জিইয়ে রাখল মৃত্যু সংখ্যা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় দ্রুত কমছে করোনা সংক্রমণের গতি, তবে অব্যাহত মৃত্যুমিছিল। রাজ্যের জেলায় জেলায় এদিনও বেড়েছে সুস্থতার হার। মাত্র ১৫ দিনের মধ্যেই করোনা ভাইরাসকে কার্যত বাগে আনা গিয়েছে। পুর্ণ লকডাউন না হলে বাংলায় জারি রয়েছে কড়া বিধিনিষেধ। আর এই কড়া বিধিনিষেধের ফলেই কার্যত নিয়ন্ত্রনে চলে এসেছে করোনা ভাইরাস বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ কোন ফুলে রয়েছেন দিব্যেন্দু অধিকারি? অবস্থান স্পষ্ট করলেন তিনি

রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮২ জন, মৃত্যু হয়েছে ৪৯ জনের। কলকাতাতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩০ জন, মৃত্যু হয়েছে ৩৩ জনের। পাশাপাশি হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৮৩৫ এবং ৮৯০। এদিন হাওড়ায় মৃত্যু হয়েছে ১৪ জনের এবং দক্ষিণ ২৪ পরগণা মৃত্যু হয়েছে ৮ জনের।

বাংলায় দ্রুত কমছে করোনা সংক্রমণের গতি, ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৮৪ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৬৬ হাজার ২৪০ জন। রাজ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৯৪ হাজার ৮৯৪ জন। ২৪ ঘন্টায় ১৪২ টি মৃত্যু হয়েছে করোনায়, যা নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪১০। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৬৪২ জন।

আজকের ১৮ হাজার ৬৪২ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১২ লক্ষ ৫৫ হাজার ৯৩২ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৭০ হাজার ৩১৫ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লক্ষ ৭২ হাজার ১৩৪ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ১১.০৪ শতাংশ। রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিনের তথ্য অনুযায়ী ৯১.৯৩ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। দেখুন জেলাভিত্তিক সার্বিক পরিসংখ্যান

Corona Virus Bulletin of West Bengal 30th May 2021
Corona Virus Bulletin of West Bengal 30th May 2021

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন