এক মাসে সুস্থতার হার কমল ১৪ শতাংশ, আজ করোনায় মৃত ৯৬ জন রাজ্যবাসী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এক মাসে সুস্থতার হার কমল ১৪ শতাংশ, করোনা কালে এখন পর্যন্ত রাজ্যে সর্বোচ্চ দৈনিক মৃত্যু হল আজ। কার্যত মহামারীর পর্যায়ে পৌঁছে গেছে করোনা ভাইরাস। ২৪ ঘণ্টায় ৯৬ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে। এর মধ্যে কলকাতায় মারা গিয়েছেন ২৮ জন। উত্তর ২৪ পরগনায় ২০ জন মারা গিয়েছেন। এদিনও জেলায় জেলায় দাপিয়ে বেরাল করোনা ভাইরাস। প্রথম ঢেউ এর কলকাতা উত্তর ২৪ পরগণা আর হাওড়া কে দ্বিতীয় ঢেউতে পাল্লা দিচ্ছে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম বা পশ্চিম বর্ধমানের মত জেলা।

আরও পড়ুনঃ করোনার জেরে রাজ্যে বাতিল একাদশের পরীক্ষা, একাধিক সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক নিয়েও

রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় শুধু কলকাতাতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯২৪ জন। মৃত্যু হয়েছে ২৮ জনের। পাশাপাশি উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৩২ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৩ ও ৭ আর ৯২২ এবং ৯৭৩।গত ২৪ ঘন্টায় বীরভূমে আক্রান্ত হয়েছেন ৬৮৫ জন। হুগলী এবং পশ্চিম বর্ধমান জেলাতে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৮৮২ এবং ৮৭৬ জন। এদিন নদীয়া জেলায় আক্রান্ত হয়েছেন ৭৯৭ জন।

আজ সার্বিক ভাবে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৪১১ জন জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ২৮ হাজার ৩৬৬ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ১৩ হাজার ৬২৪ জন। ২৪ ঘণ্টায় ৯৬ জনের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ হাজার ৩৪৬ জনের। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৯৩২ জন।

আজকের ১৩ হাজার ৯৩২ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ লক্ষ ৩ হাজার ৩৯৮ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৫৩ হাজার ২৪৮ টি। যা নিয়ে এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪ লক্ষ ৩২ হাজার ৫৫৩ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭.৯৪ শতাংশ। আজকের তথ্য অনুযায়ী ৮৪.৯১ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। যা এপ্রিল মাসের ১ তারিখে ছিল প্রায় ৯৮ শতাংশ। এক মাসে সুস্থতার হার কমল ১৪ শতাংশ।

covid19 2

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত